মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে লতিফপুর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আফজালুর রহমান দুলাল। সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান আরিফ সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুল কাদের সিকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি কোব্বত আলী মৃধা ও পৌর বিএনপির সাবেক সভাপতি মো. জুলহাস মিয়া প্রমুখ।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post