Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুমারখালীতে তালাক দেওয়া পুত্রবধূ ঘরে আনায় শাশুড়িকে ‘কুপিয়ে হত্যা’

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 8 August, 2026.
in স্থানীয় খবর
0
কুমারখালীতে তালাক দেওয়া পুত্রবধূ ঘরে আনায় শাশুড়িকে ‘কুপিয়ে হত্যা’
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে তালাক দেওয়া পুত্রবধূকে পুনরায় ঘরে তোলা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় আহত ফুফু রাবেয়া খাতুন (৩৯) মারা গেছেন।
শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাবেয়া খাতুন উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম এলাকার ভ্যানচালক মকছেদ আলীর স্ত্রী।
স্বজনদের অভিযোগ, তালাক দেওয়া পুত্রবধূকে পুনরায় বাড়িতে ফিরিয়ে আনায় ক্ষুব্ধ হয়ে আপন ভাতিজা শরিফ হোসেন, রাকিবুল ইসলাম ও আসাদুল হোসেনসহ তাদের সহযোগীরা রাবেয়াকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে পারিবারিক কলহের জেরে রাবেয়ার বড় ছেলে সুমনের স্ত্রী বৃষ্টি খাতুনকে তালাক দেওয়া হয়। তবে গত ৪ আগস্ট পারিবারিকভাবে পুনরায় তাদের বিয়ে দিয়ে পুত্রবধূকে ঘরে ফিরিয়ে আনেন রাবেয়া। এতে ক্ষুব্ধ হয়ে ওই দিন সন্ধ্যায় অভিযুক্তরা রড, চাপাতি ও হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে রাবেয়ার বাড়িতে হামলা চালান। সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়লে রাবেয়াকে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চার দিন পর আজ তার মৃত্যু হয়।

পুত্রবধূ বৃষ্টি খাতুন বলেন, ‘আমার স্বামী ও শাশুড়ি পুনরায় বিয়ে দিয়ে আমাকে বাড়িতে নিয়ে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে শরিফ ও রাকিবুলরা এসে ঝগড়া শুরু করেন এবং একপর্যায়ে সবাইকে মারধর করেন। তারা আমার শাশুড়িকে মাথায় আঘাত করেছিলেন।’

ঘটনার পর থেকে অভিযুক্ত ভাতিজারা আত্মগোপনে রয়েছেন। তাদের স্ত্রীরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, সংঘর্ষের সময় কে কাকে আঘাত করেছে তা তারা জানেন না।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন সংবাদকে বলেন, তালাক দেওয়া পুত্রবধূকে ফিরিয়ে আনা নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভুল চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ

Next Post

মিরপুরে শতাধিক পরিবার পানি বন্দী

Related Posts

কুষ্টিয়া জেলা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
স্থানীয় খবর

কুষ্টিয়া জেলা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

Next Post
মিরপুরে শতাধিক পরিবার পানি বন্দী

মিরপুরে শতাধিক পরিবার পানি বন্দী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়া জেলা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist