কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া পৌরসভার মধ্যে অবস্থিত সকল স্কুল ও মাদ্রাসার ৩য় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে, ইমাম গাজ্জালী (রঃ) সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার উদ্যোগে দুই দিন ব্যাপী ১৩ তম বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগীতার নিয়মাবলীগুলো নিম্নরূপঃ- প্রতিযোগীতার
স্থান: কুষ্টিয়া সদর উপজেলা ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল জামে মসজিদ, কুঠিপাড়া, কুষ্টিয়া।
তারিখ: ১৪/০৮/২০২৬ রোজ: শুক্রবার সময়: সকাল ০৯.০০ ঘটিকা। বিভাগ: ক বিভাগ- ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রী মাদ্রাসা বিভাগ (বিষয়: কেরাত, গজল, আজান, কবিতা)। বিভাগ: খ বিভাগ- ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ছাত্র- ছাত্রী স্কুল বিভাগ (বিষয়: কেরাত, গজল, আজান, কবিতা)। ‘গ’ বিভাগ- ৬ষ্ঠ শ্রেণি থেকে ৭ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী স্কুল বিভাগ (বিষয়: কেরাত, গজল, আজান, কবিতা)। ‘ঘ’ বিভাগ- ৬ষ্ঠ শ্রেণি থেকে ৭ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী মাদ্রাসা বিভাগ (বিষয়: কেরাত, গজল, আজান, কবিতা)। তারিখ: ১৫/০৮/২০২৬ রোজ: শনিবার সময়: সকাল ০৯.০০ ঘটিকা। ক বিভাগ- ৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী স্কুল বিভাগ (বিষয়: কেরাত, গজল, কবিতা, উপস্থিত বক্তৃতা)| খ বিভাগ- ৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী মাদ্রাসা বিভাগ (বিষয়: কেরাত, গজল, কবিতা, উপস্থিত বক্তৃতা)। প্রতিযোগীতার এন্ট্রি ফি ৫০/- (পঞ্চাশ) টাকা জমা দিয়ে নির্দিষ্ট ফরম পূরণপূর্বক প্রতিযোগীদের নামের তালিকা অবশ্যই ২ দিন আগেই জমা দিতে হবে। ১ জন প্রতিযোগী ১ টি ফরম পূরন করলেই হবে। ১ জন প্রতিযোগী ৩ টি বেশী বিষয়ে অংশ নিতে পারবে না। কবিতা ইসলামী বিষয়ে হতে হবে। বিশ্বনবীর জীবনি নিয়ে ৩ মিনিট বক্তব্য রাখতে হবে। প্রতিযোগীদের নামের তালিকা আগামী ১৩/০৮/২০২৬ তারিখের মধ্যে ইমাম গাজ্জালীর শিশু কিশোর বিভাগের পরিচালক শেখ শানজিদ রহমান সিয়াম (01775029781) এর নিকট জমা দিতে হবে। এছাড়াও অত্র সংস্থার ই-মেইলে প্রতিযোগীদের নামের তালিকা পাঠাতে পারবেন (E-mail: [email protected])। পুরস্কার হিসেবে বিজয়ীদের বই, ক্রেস্ট, মেডেল ও সনদপত্র প্রদান করা হবে। বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে। উক্ত মহতী অনুষ্ঠানগুলিতে আপনাদের স্বক্রীয় অংশগ্রহন, উপস্থিতি ও সহযোগীতা বিশেষ ভাবে কামনা করেছেন সংস্থার সভাপতি মোঃ জয়নাল আবেদিন প্রধান, নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল ও সেক্রেটারী এ্যাডঃ মুন্সি তৌহিদুল ইসলাম।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post