Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওল কচুর যত গুণ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 15 August, 2026.
in স্বাস্থ্য
0
ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওল কচুর যত গুণ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

স্বাস্থ্য ডেস্ক
গলা চুলকানোর ভয়ে অনেকেই ওল কচু খেতে চান না। তবে সঠিকভাবে রান্না করলে এই পরিচিত কন্দজাতীয় সবজি শরীরের জন্য নানা উপকারে আসতে পারে। হজমের সমস্যা থেকে শুরু করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ—ওল কচুর রয়েছে নানা গুণ।

বাঙালির খাদ্যতালিকায় পরিচিত একটি সবজি হলো ওল কচু। পুষ্টিগুণে ভরপুর এই খাবারটি যেমন সুস্বাদু, তেমনি শরীর সুস্থ রাখতেও নানা ভাবে সাহায্য করতে পারে। গলায় অস্বস্তির কারণে অনেকেই এটি এড়িয়ে চললেও সঠিক নিয়মে রান্না করলে সেই সমস্যা কমানো সম্ভব।

বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওল কচু উপকারী হতে পারে বলে মনে করা হয়। এ ছাড়া রয়েছে আরও কয়েকটি উপকার।

হজমে সাহায্য করে

ওল কচুতে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ রয়েছে। এটি হজমে সাহায্য করে এবং পরিপাকতন্ত্রের কর্মক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমাতে সহায়ক হতে পারে এই সবজি।

অর্শের অস্বস্তি কমাতে পারে

কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমলে অর্শের অস্বস্তিও কমতে পারে। ওল কচু খেলে মল নরম হতে সাহায্য করে, ফলে অর্শের যন্ত্রণা ও অস্বস্তি থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।

হৃদযন্ত্র সুস্থ রাখতে সহায়ক

ওল কচুতে থাকা উপকারী চর্বিজাতীয় উপাদান ও রোগ প্রতিরোধকারী উপাদান রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে। এ ছাড়া এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদযন্ত্র সুস্থ রাখতে ভূমিকা রাখতে পারে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী

ওল কচুর শর্করা বৃদ্ধির সূচক তুলনামূলক কম। এতে থাকা কিছু পুষ্টি উপাদান শরীরে ইনসুলিন উৎপাদনে সাহায্য করতে পারে। ফলে রক্তে শর্করার মাত্রা সহজে বাড়ে না। এ কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওল কচু উপকারী হতে পারে।

বাড়াতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা

ওল কচুতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি ছয় এবং তামা। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এ ছাড়া এতে থাকা প্রদাহনাশক উপাদান শরীরের প্রদাহ কমাতেও ভূমিকা রাখতে পারে।

গলা চুলকানো এড়াতে যা করবেন

ওল কচুতে থাকা ক্যালসিয়াম অক্সালেটের কারণে অনেকের গলায় চুলকানি বা অস্বস্তি হতে পারে। তবে রান্নার সময় লেবুর রস বা তেঁতুল ব্যবহার করলে এবং ভালোভাবে সেদ্ধ করে রান্না করলে এই সমস্যা কমানো সম্ভব।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

Next Post

বিদ্যুতের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি: প্রধানমন্ত্রী

Related Posts

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
প্রধান খবর

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৮৬৬
প্রধান খবর

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৮৬৬

Next Post
বিদ্যুতের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি: প্রধানমন্ত্রী

বিদ্যুতের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি: প্রধানমন্ত্রী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist