Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 15 August, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এসএম জামাল, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বড়িয়া-ভাদালিয়াপাড়া ‘মসলা গ্রামে’ মসলা চাষিদের সঙ্গে মতবিনিময় ও মসলা গাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

উপজেলা কৃষি কর্মকর্তা রুপালি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে প্রকৌশলী জাকির হোসেন সরকার মসলা গ্রামের বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং মসলা গাছ রোপণ করেন। এ সময় তিনি কৃষকদের কাছ থেকে মসলা চাষের সম্ভাবনা, উৎপাদন ব্যয়, বাজারজাতকরণ, কৃষি উপকরণের প্রাপ্যতা ও চাষিদের নানা সমস্যার কথা শোনেন।

প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দেশের মসলার চাহিদার একটি বড় অংশ এখনো আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। ফলে স্থানীয়ভাবে মসলার উৎপাদন বাড়াতে পারলে একদিকে যেমন আমদানি নির্ভরতা কমবে, অন্যদিকে কৃষকদের আয় ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে। বিশেষ করে বাড়ির আঙিনা, পতিত জমি, পুকুরপাড় ও রাস্তার পাশের জায়গা কাজে লাগিয়ে মসলা চাষ সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, কৃষকদের উৎপাদিত মসলার ন্যায্যমূল্য নিশ্চিত করা, উন্নত জাতের বীজ ও চারা সরবরাহ, আধুনিক চাষাবাদ পদ্ধতিতে প্রশিক্ষণ এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণের কার্যকর ব্যবস্থা করা গেলে এ অঞ্চলে মসলা চাষ আরও জনপ্রিয় হবে। পাশাপাশি মসলা চাষিদের নিয়ে সমবায়ভিত্তিক বাজারব্যবস্থা গড়ে তোলা গেলে কৃষকরা মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি বাজারে পণ্য বিক্রি করতে পারবেন।

উল্লেখ্য, সরকারি প্রণোদনায় কুষ্টিয়া সদর উপজেলার বড়িয়া-ভাদালিয়াপাড়া গ্রামকে মডেল মসলা গ্রাম হিসেবে গড়ে তোলা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের’ আওতায় ২০২৩ সালের জুলাইয়ে এখানে পাইলট কার্যক্রম শুরু হয়।

গ্রামের বিভিন্ন সড়কের পাশে খাঁচা পদ্ধতিতে দারুচিনি, তেজপাতাসহ বিভিন্ন মসলার প্রায় ৬ হাজার চারা লাগানো হয়েছে। পাশাপাশি বাড়ির উঠান, আঙিনা, পুকুরপাড় ও পতিত জমিতে জিও ব্যাগে আদা ও হলুদ চাষ করা হচ্ছে। আধুনিক পদ্ধতিতে ক্যাপসিকাম, গোলমরিচ, জিরা, চুইঝালসহ বিভিন্ন ধরনের মসলা উৎপাদনের উদ্যোগও নেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে এখানে ১৩ থেকে ১৪ ধরনের মসলা চাষের তথ্য পাওয়া যায়।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, মসলা গ্রাম প্রতিষ্ঠার উদ্যোগে শতাধিক কৃষক পরিবার যুক্ত হয়েছে। প্রশিক্ষণ ও সরকারি সহায়তার মাধ্যমে কৃষকদের মসলা চাষে উৎসাহিত করা হচ্ছে। উৎপাদনের পাশাপাশি ভবিষ্যতে কৃষকরা মসলার বীজ ও চারা উৎপাদন ও বিক্রির মাধ্যমে অতিরিক্ত আয় করতে পারবেন।

কৃষকদের মতে, মসলা চাষে ঝুঁকি তুলনামূলক কমিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা গেলে অল্প জায়গাতেও ভালো ফলন পাওয়া সম্ভব। তাই সরকারি সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি উৎপাদিত মসলা সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের ব্যবস্থা করা জরুরি।

মতবিনিময় সভায় বক্তারা বড়িয়া-ভাদালিয়াপাড়ার মসলা গ্রামকে শুধু একটি কৃষি প্রকল্প হিসেবে নয়, বরং দেশের মসলা উৎপাদনের একটি সফল মডেল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কৃষকদের পাশে থেকে মসলা চাষ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভুয়া বিয়ে ও কোর্টম্যারেজে জড়িতদের আদালতে সোপর্দের আদেশ

Next Post

ঝিনাইদহে আ.লীগের সাবেক এমপিসহ গ্রেফতার ৫

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
ঝিনাইদহে আ.লীগের সাবেক এমপিসহ গ্রেফতার ৫

ঝিনাইদহে আ.লীগের সাবেক এমপিসহ গ্রেফতার ৫

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist