কুষ্টিয়া প্রতিনিধি:
সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ের।
গতকাল শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাসোসিয়েট প্রিন্সিপাল কে এ এম রুয়াইম রাব্বি।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ডিরেক্টর এ্যাডঃ মোসাদ্দেক আলী মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ কাজী সামছুন নাহার আলো ও কুষ্টিয়া সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক মোঃ ওবাইদুর রহমান। এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন একাডেমিক শাখার প্রধানগণ, শিক্ষকমণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবারের টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ ছিল কুষ্টিয়া জেলার প্রাক্তন সব বিশিষ্ট ক্রীড়াবিদ ও তারকা ফুটবলারদের অংশগ্রহণ।
এর আগে আয়োজনের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দ রঙিন বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দিনব্যাপী তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ী এবং রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post