Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

শিক্ষকশূন্য স্কুল, তালাবদ্ধ শ্রেণিকক্ষ; বিক্ষোভে চরের শিক্ষার্থীরা

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Monday, 17 August, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
শিক্ষকশূন্য স্কুল, তালাবদ্ধ শ্রেণিকক্ষ; বিক্ষোভে চরের শিক্ষার্থীরা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শাহীন আহমেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদবেষ্টিত ঝুনকার চরের ‘খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ চরম শিক্ষক অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) দিনভর বিদ্যালয়টি তালাবদ্ধ থাকলেও কোনো শিক্ষক উপস্থিত হননি। এমনকি বিদ্যালয়ে জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি।

মঙ্গলবার থেকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হওয়ার কথা। এ কারণে সোমবার সকালেই প্রয়োজনীয় নির্দেশনা ও প্রস্তুতির জন্য বিদ্যালয়ে আসে শিক্ষার্থীরা। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো শিক্ষকের দেখা না পেয়ে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। দুপুরের দিকে বিদ্যালয়ের দরজা তালাবদ্ধ দেখে কয়েকজন শিক্ষার্থী তালা ভাঙার চেষ্টা করে এবং চিৎকার করে প্রতিবাদ জানায়।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ৮০ শিক্ষার্থীর বিদ্যালয়টিতে চারজন শিক্ষক থাকলেও তাঁদের নিয়মিত উপস্থিতি নেই। অভিযোগ রয়েছে, শিক্ষকরা নিজেদের সুবিধামতো সপ্তাহে দু-এক দিন বিদ্যালয়ে আসেন। একজন সহকারী শিক্ষক দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে আসেন না বলেও অভিযোগ করেছেন অভিভাবকরা। বিদ্যালয়ে নিয়মিত হাজিরা খাতাও রাখা হয় না বলে দাবি তাঁদের।

তালাবদ্ধ থাকায় শিক্ষার্থীরা সরকার নির্ধারিত ‘মিড ডে মিল’-এর খাবার থেকেও বঞ্চিত হয়েছে।

চতুর্থ ও পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, পরীক্ষা সামনে থাকায় নির্দেশনা নিতে তারা বিদ্যালয়ে এসেছিল। কিন্তু কোনো শিক্ষক না আসায় তারা দুশ্চিন্তায় পড়ে গেছে।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে অনার্সের শিক্ষার্থী আল-আমিন বলেন, ২০১৬ সালে তৎকালীন প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর থেকেই বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় অবনতি শুরু হয়। অনিয়মের বিষয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাঁর। সম্প্রতি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্তেও অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইশরাত জাহানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ঘটনার বিষয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু বলেন, চরের শিশুদের শিক্ষাজীবন নিয়ে এমন অবহেলা অত্যন্ত দুঃখজনক। জড়িত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিদ্যালয়গুলোতে নজরদারি বাড়ানোর দাবি জানান তিনি।

কুড়িগ্রাম সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোবাশ্বের আলী বলেন, সোমবার বিদ্যালয়ে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না—বিষয়টি সত্য। দায়িত্বে অবহেলার কারণে সব শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী জানান, ঘটনার পর অভিযুক্ত শিক্ষকদের শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।

Tags: চরতালাবদ্ধবিক্ষোভশিক্ষকশূন্যশিক্ষার্থীশ্রেণিকক্ষস্কুল
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাসযোগ্য ঢাকা গড়ার পথে এবিজি-ডিএনসিসির সহযোগিতার অঙ্গীকার

Next Post

পচা ডিমে কেক তৈরির বেকারিকে জরিমানা ৪০ হাজার

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
পচা ডিমে কেক তৈরির বেকারিকে জরিমানা ৪০ হাজার

পচা ডিমে কেক তৈরির বেকারিকে জরিমানা ৪০ হাজার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist