নিজস্ব প্রতিবেদক
দেশের পশ্চিমাঞ্চলের খুচরা বিক্রেতাদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে সবার সামনে তুলে ধরা হয়েছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান এইচএমডির নতুন ফিচার ফোন ‘এইচএমডি ১০১’। সম্প্রতি ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে আয়োজিত এ সম্মেলনে ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার দুই শতাধিক খুচরা বিক্রেতা অংশ নেন।
সম্মেলনে এইচএমডি ১০১-এর বিভিন্ন বৈশিষ্ট্য, বাজার সম্ভাবনা এবং বিক্রয় কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ফোনটির ডিজাইন, ব্যাটারি ব্যাকআপ ও ব্যবহারবান্ধব বিভিন্ন সুবিধা খুচরা বিক্রেতাদের সামনে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএমডি বাংলাদেশের বিজনেস ম্যানেজার কাজী আল আমীন, সেলেক্সট্রা লিমিটেডের হেড অব সেলস মামুন খান। খুচরা বিক্রেতাদের মধ্য থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার পার্টনার মাহাবুব আলম রিংকু প্রমুখ।
অনুষ্ঠানে এইচএমডি ও বাংলাদেশের পরিবেশক প্রতিষ্ঠান সেলেক্সট্রার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, দেশের সাধারণ ব্যবহারকারীদের চাহিদার কথা বিবেচনায় রেখে ফিচার ফোনটি তৈরি করা হয়েছে। বিশেষ করে দীর্ঘস্থায়ী ব্যাটারি, সহজ ব্যবহার এবং সাশ্রয়ী মূল্য ফোনটির অন্যতম আকর্ষণ।
বাংলাদেশে সেলেক্সট্রার নিজস্ব কারখানায় উৎপাদিত এইচএমডি ১০১-এর দাম রাখা হয়েছে ১ হাজার ৯৯৯ টাকা।
কোম্পানির কর্মকর্তারা বলেন, পশ্চিমাঞ্চলের বাজারে ফোনটির আনুষ্ঠানিক পরিচিতি এবং বিক্রয় কার্যক্রম জোরদার করতেই এই খুচরা বিক্রেতা সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় বাজারে এইচএমডির উপস্থিতি আরও শক্তিশালী হবে এবং ব্যবহারকারীরা নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মূল্যের একটি ফিচার ফোন সহজেই হাতে পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post