Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Wednesday, 11 November, 2026.
in জাতীয় খবর, প্রধান খবর
Reading Time: 1 min read
0
অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp
সরকারের প্রয়োজনীয় অনুমোদন ও রিফাইনিং লাইসেন্স ছাড়াই নির্মাণাধীন সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির রিফাইনারিকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রামভিত্তিক টিকে গ্রুপের এই প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের পাশাপাশি বিপুল পরিমাণ যন্ত্রপাতি আমদানি করেছে। এসব আমদানিতে শুল্ক ফাঁকির অভিযোগও রয়েছে। বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের আগেই প্রতিষ্ঠানটিকে অনুমোদনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এরই মধ্যে রিফাইনারিটির উৎপাদন কার্যক্রম পরিচালনার অনুমোদনের বিষয়ে সুপারিশ করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মঙ্গলবার বিপিসির পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা বুধবার প্রতিষ্ঠানটির রিফাইনারি সরেজমিনে পরিদর্শন করবেন। পরিদর্শনের পর তিন দিনের মধ্যে বিপিসির চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

বিপিসির অফিস আদেশে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রণীত ‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুদ, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’ অনুযায়ী সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি রিফাইনারি স্থাপনের সব শর্ত পূরণ করেছে কি না, তা সরেজমিনে যাচাই করতে হবে।

তবে সংশ্লিষ্ট বিপিসি কর্মকর্তাদের দাবি, প্রতিষ্ঠানটির রিফাইনারি স্থাপনের মূল অনুমোদনই নেই। ২০২৩ সালের নীতিমালায় সরকারের অনুমোদন ছাড়া কোনো রিফাইনারি স্থাপন করা যাবে না—এমন বিধান স্পষ্ট থাকলেও সুপার পেট্রোকেমিক্যাল সেই অনুমোদন ছাড়াই স্থাপনা নির্মাণ করেছে বলে তাঁরা জানিয়েছেন।

সরকারি নথি বিশ্লেষণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রিফাইনারি নির্মাণের পাশাপাশি এতে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানি করেছে প্রতিষ্ঠানটি। এসব আমদানির ক্ষেত্রে শুল্ক ফাঁকির অভিযোগও রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশ্ন, প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও ছাড়পত্র না থাকা অবস্থায় কীভাবে রিফাইনারির জন্য এত বিপুল পরিমাণ যন্ত্রপাতি আমদানির সুযোগ তৈরি হলো। যন্ত্রপাতির ঘোষণা দিয়ে অন্য কোনো পণ্য আমদানি কিংবা চোরাচালানের ঘটনা ঘটেছে কি না, সেটিও যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না—তা নিয়েও প্রশ্ন উঠেছে।

একটি রিফাইনারি স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে বিপিসি ও বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স, বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লে-আউট ও নিরাপত্তা অনুমোদন, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের বিশেষ পারমিট এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স ও ভ্যাট নিবন্ধনসহ ৩০টির বেশি অনুমোদন ও ছাড়পত্র প্রয়োজন হয়।

বিপিসির সচিব শাহিনা সুলতানার সই করা মঙ্গলবারের অফিস আদেশে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন)কে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—ইস্টার্ন রিফাইনারি পিএলসির (ইআরপিএলসি) উপমহাব্যবস্থাপক (অপারেশন), উপমহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং), জিওপিএলসির উপমহাব্যবস্থাপক (অপারেশন), এমপিপিএলসির উপমহাব্যবস্থাপক (অপারেশন) এবং ইআরপিএলসির সহকারী মহাব্যবস্থাপক (প্ল্যানিং)। বিপিসির ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির দায়িত্ব হলো ২০২৩ সালের নীতিমালা অনুযায়ী রিফাইনারি স্থাপনের প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করা হয়েছে কি না, তা সরেজমিনে যাচাই করা এবং প্রতিবেদন দেওয়া।

রিফাইনারিটির অনুমোদন নিয়ে বিতর্কের মধ্যেই সুপার পেট্রোকেমিক্যাল বছরে ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি চেয়ে বিপিসির কাছে আবেদন করেছে। প্রস্তাব অনুযায়ী, এর মধ্যে চার লাখ টন লাইট ক্রুড এবং আট লাখ টন হেভি ক্রুড আমদানির কথা বলা হয়েছে।

প্রতিষ্ঠানটির ২৭ অক্টোবরের একটি চিঠিতে ২০২৭ সালে বিপিসিকে বিভিন্ন ধরনের পরিশোধিত জ্বালানি সরবরাহের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এতে দুই লাখ ৫৬ হাজার ৫০০ টন অকটেন, এক লাখ ১৯ হাজার টন পেট্রল, চার লাখ ৬৬ হাজার ৫০০ টন ডিজেল এবং তিন লাখ ৬১ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল (এইচএফও) সরবরাহের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে এসব জ্বালানি উৎপাদনের জন্য চার লাখ টন লাইট ক্রুড ও আট লাখ টন হেভি ক্রুড আমদানির প্রয়োজন হবে বলে জানানো হয়।

প্রতিষ্ঠানটির আমদানিসংক্রান্ত নথিতে কনডেনসেট ও লাইট ক্রুডের সংজ্ঞাগত ও গুণগত পার্থক্য যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, কনডেনসেট ও লাইট ক্রুড একই ধরনের কাঁচামাল নয়। কনডেনসেট সাধারণত প্রাকৃতিক গ্যাসের সঙ্গে পাওয়া তরল উপজাত। বিপরীতে ক্রুড অয়েল তেলক্ষেত্র থেকে উত্তোলন করা হয়। উৎস, গঠন ও বৈশিষ্ট্যের দিক থেকে দুই ধরনের কাঁচামালের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।

বিপিসির মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইন স্বাক্ষরিত গত ১০ আগস্টের চিঠিতে ২০২৭ সালে প্রতিষ্ঠানটি কী পরিমাণ জ্বালানি সরবরাহ করতে পারবে, তা জানতে চাওয়া হয়। এর জবাবে ১২ আগস্ট সুপার পেট্রোকেমিক্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার সাহা স্বাক্ষরিত চিঠিতে ২০২৭ সালে বিপিসিকে মোট ১২ লাখ তিন হাজার টন পরিশোধিত জ্বালানি সরবরাহের পরিকল্পনা জানানো হয়।

পরিকল্পনায় ফেব্রুয়ারি ছাড়া বছরের বাকি ১১ মাসে প্রতি মাসে ২১ হাজার ৫০০ টন অকটেন ও ১০ হাজার টন পেট্রল সরবরাহের কথা বলা হয়েছে। মে থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে ৫০ হাজার টন ডিজেল এবং ৪২ হাজার টন এইচএফও সরবরাহের পরিকল্পনাও রয়েছে।

প্রতিষ্ঠানটির চিঠিতে বলা হয়েছে, নির্মাণাধীন দৈনিক ৩৫ হাজার ব্যারেল সক্ষমতার ক্রুড ডিস্টিলেশন ইউনিট (সিডিইউ) ২০২৭ সালের মার্চে চালু করার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী এপ্রিল থেকে জ্বালানি সরবরাহের হিসাব করা হয়েছে।

তবে এর আগে গত ১৪ জুলাই জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে পাঠানো এক চিঠিতে একই রিফাইনারিতে পরিশোধনের জন্য বছরে ২০ লাখ টন সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট ক্রুড অথবা সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড আমদানির আগ্রহের কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

ফলে বিভিন্ন সময়ে সরকারি দপ্তরে পাঠানো চিঠিতে রিফাইনারির কাঁচামাল আমদানির পরিমাণ ও পরিকল্পনায় পার্থক্য দেখা যাচ্ছে। একই প্রতিষ্ঠানের বিভিন্ন নথিতে এমন ভিন্ন তথ্য কেন দেওয়া হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, প্রয়োজনীয় অনুমোদন ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না করে কোনো রিফাইনারি নির্মাণ ও পরিচালনার উদ্যোগ নেওয়া হলে তা শুধু প্রশাসনিক জটিলতা নয়, জ্বালানি নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। একইভাবে যথাযথ যাচাই ছাড়া বিপুল পরিমাণ কৌশলগত কাঁচামাল আমদানির অনুমতি দেওয়া হলেও ঝুঁকি তৈরি হতে পারে।

বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেন, সুপার পেট্রোকেমিক্যালের ১২ লাখ টন ক্রুড অয়েল আমদানির প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তাঁর ভাষ্য, দেশে কিছু বেসরকারি প্রতিষ্ঠান কনডেনসেট আমদানি কিংবা স্থানীয় উৎস থেকে সংগ্রহ করে প্রক্রিয়াজাতের মাধ্যমে বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করছে। এ ধরনের কার্যক্রম দীর্ঘদিন ধরে চলে আসছে।

তিনি জানান, ২০২৩ সালের নীতিমালায় আমদানি, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের সুযোগ রয়েছে। তবে সুপার পেট্রোকেমিক্যালের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা, অনুমোদন এবং কার্যক্রমের আইনগত ভিত্তি যাচাই করা প্রয়োজন। বিষয়টি বিস্তারিতভাবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।

বিপিসির একজন দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারি স্থাপনের অনুমোদন নেই। একই সঙ্গে প্রতিষ্ঠানটি কনডেনসেট পরিশোধনের মাধ্যমে জ্বালানি তেল উৎপাদন করছে—এ কার্যক্রমেরও অনুমোদন নেই বলে দাবি করেন তিনি।

এ অবস্থায় অনুমোদনহীন প্লান্টে উৎপাদন কার্যক্রম চালানোর পাশাপাশি সেখানে বিপুল পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি দেওয়ার উদ্যোগ কতটা যুক্তিসংগত, তা নিয়ে জ্বালানি খাতের সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। একই সঙ্গে বর্তমান কমিটির পরিদর্শন ও পরবর্তী সুপারিশের মাধ্যমে প্রতিষ্ঠানটির অনুমোদনসংক্রান্ত জটিলতার কী ধরনের সমাধান হয়, সেদিকেও নজর রাখছেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

Next Post

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

Related Posts

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে
জাতীয় খবর

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

Next Post
এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

কুষ্টিয়ায় হত্যার জের ধরে শাহজামাল গ্রুপের তাণ্ডব

কুষ্টিয়ায় হত্যার জের ধরে শাহজামাল গ্রুপের তাণ্ডব

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist