কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেধা’র আয়োজনে শিক্ষার্থীদের অংশ গ্রহনে গণিত প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় মেধার সহসভাপতি শাহ নওয়াজ আনসারীর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমীর কর্মশালা মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল হাই সিদ্দিকী ও বিশেষ অথিথি ছিলেন জেলা সমাজ সেবার সহকারী পরিচালক মুরাদ হোসেন। সংগঠনের সদস্য সচিব শামীম আহমেদের শুভেচ্ছা বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার খন্দকার সালাহ উদ্দিনের অর্থায়নে প্রতি বছর মেধা শিক্ষার্থীদের প্রতিভা ও মেধা বিকাশে শিক্ষা বৃত্তি প্রদানসহ যেসব নানা উদ্যোগ গ্রহন করে থাকেন তা কোন মানদন্ডের পরিমাপ যোগ্য নয়। একই সাথে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নিয়েছেন তারাও গর্বিত যে কুষ্টিয়ায় এমন একটি সংগঠনের সাহচার্য্যে আসতে পেরে নিজেদের অবস্থানকে ঝালিয়ে এবং শানিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post