কুষ্টিয়া প্রতিনিধি:
সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘হামদ, নাত, ক্বিরাত ও আজান প্রতিযোগিতা-২০২৬’ গতকাল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী সামছুন নাহার আলো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের এ্যাসোসিয়েট প্রিন্সিপাল কে এ এম রুয়াইম রাব্বি এবং কুষ্টিয়া সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক মোঃ ওবাইদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের একাডেমিক প্রধান মোঃ ইমদাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা ও মোনাজাত করেন ধর্মীয় শিক্ষক আব্দুল কাইয়ুম। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইসলামিক মূল্যবোধ ও নৈতিকতার বিকাশ ঘটবে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয় ।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post