নাজমুল হাসান:
কুষ্টিয়া সদর উপজেলার ১০ নং উজানগ্রাম ইউনিয়নে মাধপুর-রণজিৎপুর সড়ক সংলগ্ন এলাকায় তাল গাছের বীজ বপন এবং গাছ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং স্থানীয় কৃষকরা এতে অত্যন্ত খুশি।
গত শুক্রবার (২৮শে আগস্ট ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. আব্দুল ওদুদ, বিশিষ্ট সমাজসেবক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুমায়ুন কবির (ঝন্টু), বিশিষ্ট সমাজসেবক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. কাবিল হোসেন, পরিবেশ বিশেষজ্ঞ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আব্দুল আজিজ, প্রতিষ্ঠাতা, পাগলাখানা।
অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করে রণজিৎপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকাবাসী। আয়োজনে ছিল পাগলাখানা, বিত্তিপাড়া বাজার, উজানগ্রাম ইউপি কুষ্টিয়া।
উদ্যোক্তারা জানিয়েছেন, এই কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুমণ্ডলে কার্বন হ্রাস এবং স্থানীয় কমিউনিটির জন্য একটি উদাহরণ সৃষ্টি করবে। তাঁরা আশা করেন, ভবিষ্যতে আরো এমন পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়া হবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post