কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা এলাকায় সারের বিসিআইসির ডিলার পয়েন্টে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার যদুবয়রা ইউনিয়নের নিদেনতলা বাজার এলাকার মেসার্স লেক্সাস ইন্টারন্যাশনাল ডিলার পয়েন্টে অভিযান চালায় প্রশাসন।
সময়মতো দোকান না খোলা এবং সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে বিসিআইসির এক ডিলার খন্দকার মহব্বত হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় কৃষি বিপণন আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাজানা আখতার। তাকে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন ও থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার জানান, সময় মতো দোকান না খোলা এবং কৃত্রিম সংকট তৈরির অপরাধে এই ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া এধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্ক করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার বলেন, দেশে সারের কোনো সংকট নেই। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post