Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 12 September, 2026.
in স্বাস্থ্য
Reading Time: 1 min read
0
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক
ভয়ংকর রূপে আসছে ডেঙ্গু। আগামী মাসের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছে খোদ স্বাস্থ্য বিভাগ। একই অভিমত বিশেষজ্ঞ চিকিৎসকদের। তারা চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে উদ্বিগ্ন। একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে যারা, এবার তাদের মধ্যে মৃত্যুহার বেশি বলে স্বাস্থ্য অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন। আবার রাজধানীর চেয়ে ঢাকার বাইরে ডেঙ্গুতে আক্রান্ত হার বেশি। কারণ হিসেবে তারা উল্লেখ করেন সামনে বৃষ্টিপাতের আশঙ্কা বেশি। এডিস মশা বাসা-বাড়ির আশেপাশে জমে থাকা পানিতেই বংশবিস্তার করে।

অর্থাৎ রাজধানীসহ সারাদেশেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। পাশাপাশি হামের প্রাদুর্ভাব আগে থেকে চলছে। ডেঙ্গু ও হাম আক্রান্তদের চিকিৎসা সেবা নিয়ে চিকিৎসক, নার্স, কর্মচারী ও হাসপাতাল কর্তৃপক্ষ হিমমিশ খাচ্ছেন। এদিকে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে ২ জনের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯০ জন। হামে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হয়েছে ১১১১ জন।

দেখা গেছে, রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, শিশু হাসপাতালসহ সকল সরকারি হাসপাতালের জরুরি বিভাগে কিছুক্ষণ পরপর ডেঙ্গু ও হামে আক্রান্ত রোগীরা আসছে। হাসপাতালগুলোতে রোগী ভর্তির জন্য আর কোন বেড নেই। বেশিরভাগেরই প্রয়োজন হচ্ছে আইসিইউর সাপোর্ট। কিন্তু আইসিইউর বেড পাওয়া ভাগ্যের ব্যাপার।

ডেঙ্গু রোগ হয় এডিস মশা কামড়ালে। এ বিষয়টি প্রায় সকলের জানা। এডিস মশা কোথায় বংশ বিস্তার করে তা-ও অনেকের জানা। এডিস মশার বংশ বিস্তার কমাতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এবং জনসচেতনতা অভাবে দেশব্যাপী এডিসের বিস্তার ঘটেছে। ঢাকার বাইরে এবার ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। ঢাকার বাইরে থেকে বেশির ভাগ ডেঙ্গু আক্রান্ত রোগী সংকটাপন্ন অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে আসছে। ঢাকার বাইরে হাসপাতালগুলোতে ডেঙ্গু ও হামের রোগীদের ভর্তি করা সম্ভব হচ্ছে না বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে।

ঢাকার বাইরে হামের পাশাপাশি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসাসেবার ওপর বাড়তি চাপ পড়েছে। একই সঙ্গে হাম ও ডেঙ্গুর চিকিৎসাব্যবস্থা সামাল দিতে না পারায় অনেক রোগী ঢাকায় চলে আসছেন।

ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে সরকারের পক্ষ যা যা করণীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই ভাবে দ্রুত চিকিৎসা ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পাশাপাশি মশক নিধন কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেন। সংশ্লিষ্টরা জানান, সরকারের একার পক্ষে এডিস মশা নিধন করা সম্ভব হবে না। পাশাপাশি জনগণকে মশা নিধন কার্যক্রমে এগিয়ে আসতে। পাড়া-মহল্লায় মশা নিধনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এতে ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে বলে তারা জানান।

নিপসমের কিটতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব এবছর ঢাকার বাইরে বেশি হচ্ছে। সময়মতো এডিস মশা নিধন এবং স্থায়ী ব্যবস্থাপনা কার্যক্রম না নেওয়ার কারণে রাজধানী থেকে গ্রামাঞ্চল পর্যন্ত এডিস মশা ছড়িয়ে পড়ছে। আগে সিটি করপোরেশন কেন্দ্রিক ছিল এডিস মশার বংশ বিস্তার। এখান থেকে এডিস মশার উত্সস্থল নির্মূল করা হলে ঢাকার বাইরে বিস্তার রোধ করা সম্ভব হতো। ঢাকার বাইরে উপজেলা-পৌরসভাগুলোও মশা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও স্থানীয় ইউনিয়ন পরিষদসহ সকল স্তরের জনগণকে মশা নিধনে সম্পৃক্ত করা গেলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব বলে তিনি জানান।

অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতে আলাদা ডেঙ্গু কর্নার রাখতে হবে। একাধিকবার যাদের ডেঙ্গু হয়েছিল তারা যদি ডেঙ্গুতে আবার আক্রান্ত হয়, এক্ষেত্রে ঝুঁকি বেশি। উপসর্গ ভিত্তিক চিকিৎসা সেবা দিতে হবে। জ্বর, মাথাব্যথা, সমস্ত শরীর ব্যথা, খাওয়ার রুচি নেই-এমন উপসর্গ দেখা দিলে ডেঙ্গু এনএস-ওয়ান পরীক্ষা করাতে হবে। পজিটিভ হলে ডেঙ্গু জ্বরের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশু, গর্ভবতী মা, বয়স্ক, ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি, লিভারসহ বিভিন্ন রোগে আক্রান্তদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন তিনি।

শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্রথমে ব্লাড প্রেশার ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। ব্লাড প্রেশার কমে গেলে বা অন্য কোন সমস্যা দেখা দিলে হাসপাতালে ভর্তি করাতে হবে। এছাড়া আইসিইউ নিয়ে বা ভর্তি নিয়ে ছোটাছুটি করার প্রয়োজন নাই। ডেঙ্গু বা হামের চিকিৎসা সকল হাসপাতালের বহির্বিভাগে করা সম্ভব।

জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসছে। মৃত্যুর হারও কমে গেছে। কিন্তু হামের পাশাপাশি ডেঙ্গুর প্রাদুর্ভাবের বিষয়টি চিকিৎসা সেবাকে বড় ধরনের চাপে ফেলেছে। যারা ডেঙ্গু জ্বরের পূর্বে একাধিকবার আক্রান্ত হয়েছে তাদের ঝুঁকি বেশি। যারা প্রথমবার আক্রান্ত হয়েছে তাদের ৯০ ভাগই দ্রুত সুস্থ হয়ে যাচ্ছে। এ বছর ডেঙ্গু গ্রামাঞ্চলে অর্থাত্ ঢাকার বাইরে বেশি হওয়ার বিষয়টি তাদের ভাবিয়ে তুলেছে। মশা নিধন কার্যক্রম রাজধানী থেকে শুরু করে গ্রাম পর্যন্ত ছড়িয়ে দেয়া এবং এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে বলে তিনি জানান।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

Next Post

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

Related Posts

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
প্রধান খবর

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৮৬৬
প্রধান খবর

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৮৬৬

Next Post
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist