মোমেছুর রহমান, কুষ্টিয়া
কুষ্টিয়ায় দীর্ঘদিন থেকে কম্পিউটারের মাধ্যমে অটোমেটিক সি,এন,সি মেশিন দ্বারা কাঠের টু-ডি, থ্রী-ডি, ফাইভ-ডি, জালি কাটিং নকশাসহ কারিগরদের নিপুন শিল্পশৈলী সুদৃশ্য ডিজাইন ও কাঠের চাহিদার যোগান থাকায় কুষ্টিয়ার ফার্নিচার শিল্প বিকাশ লাভ করেছে। তবে বিনিয়োগের অভাবে এ শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা খুব একটা ভাল বিস্তার লাভ করতে পারছেনা। এখানকার নিপুন তৈরি ফার্নিচার দেশের অভ্যন্তরের ভিতরে ব্যাপকভাবে সমাদৃত ও জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে ব্যবসায়ীরা এ শিল্পের সাথে জনপ্রিয় হয়ে উঠার জন্য জড়িয়ে পড়ছেন। কুষ্টিয়ার শহর ও সবকটি উপজেলার প্রতিটি ইউনিয়নে কারিগরদের নতুন নতুন ডিজাইনের তৈরি ফার্নিচার ব্যাপক ভাবে মানুষের মনে স্থান করে নিয়েছে। এ সকল ইউনিয়নের প্রতিটি বাজারঘাটে সহস্রাধিক কারিগর এ কাজের সাথে জড়িতো রয়েছে। সারাদিন চলছে তাদের বাহারি কমের ডিজাইন তৈরি করার নতুন নতুন কৌশল। অর্থ নৈতিকভাবে স্বচ্ছল অনেকে তাদের পুঁজি বিনিয়োগ করে বিভিন্ন জায়গায় বড় বড় ফার্নিচার শোরুম গড়ে তুলেছেন। সেই ফার্নিচারের শোরুমে কারিগররা নয়নাভিরাম ডিজাইনের ফার্নিচার তৈরি করে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন। অনেকেই দেশের সুপ্রতিষ্ঠিত ফার্নিচার শোরুমের মডেল ও কম্পিউটারে ডিজাইন দেখে হুবহু ওই রকম মডেলের আকর্ষনীয় ফার্নিচার তৈরি করে নিচ্ছে। ফলে কুষ্টিয়া শহর থেকে প্রতিদিন পাশের জেলাগুলোতে রপ্তানী হচ্ছে আকর্ষনীয় ফার্নিচার। আবার অন্যান্য জেলাগুলো থেকে অনেকে এজেলার নিপুন ডিজাইনারদেরকে ফার্নিচার তৈরী করে দেয়ার জন্য নিয়ে যাচ্ছে। আর এভাবেই এ শিল্প দিনদিন প্রতিষ্ঠিত লাভ করছে। অন্যান্য জেলার বাসিন্দারা এখানে চাকুরী করার সুবাদে ফার্নিচার তৈরী করছে। আর এসব চাকুরী জীবিদের বদৌলতে কুষ্টিয়ার ফার্নিচার দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। কুষ্টিয়ায় কাঠের গুনগতমান তুলনামূলক অনেক ভাল। তবে বর্তমান মজুরী অনেক বৃদ্ধি পেয়েছে। সুদৃশ্য ডিজাইনের জন্য ক্রেতাদের চাহিদা বেড়েই চলেছে এমন মন্তব্য করলেন কারিগর ও ব্যবসায়ীরা। এ জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে রয়েছে প্রচুর কাঁঠাল, মেহগনি, জাম, সেগুন, নিম, আমসহ বিভিন্ন প্রজাতির গাছ। তবে বিলুপ্তির পথে শিশু গাছ। পূর্বে গাছের মূল্য তুলনামূলক কম ও সহজলভ্য ছিল। তবে বর্তমান চাহিদা থাকায় মূল্য কয়েকগুন বেড়েছে। ফার্নিচারে কাঁঠাল, শিশু, মেহগনি কাঠের ব্যবহার সমাদৃত। উজ্জলতা আর স্থায়িত্বের কারনে সব শ্রেণীর ক্রেতার প্রথম পছন্দ এসব কাঠের ফার্নিচার। পাশাপাশি ইপিল ইপিল, বাবলা, আকাশমনি, রেইনট্রি, শাল ও কড়ই গাছসহ বিভিন্ন প্রজাতির গাছের কাঠ দ্বারা তৈরী হচ্ছে ফার্নিচার। কুষ্টিয়াতে ফার্নিচার শিল্পের উজ্জল সম্ভাবনা দেখে বর্তমানে বড় বড় ব্যবসায়ীরা লাখ লাখ টাকা বিনিয়োগ করে ব্যবসা করতে আসছে। এক সময় জীবিকার জন্য কারিগররা এ পেশার সাথে জড়িয়ে পড়লেও বর্তমানে ব্যাপক চাহিদা থাকার কারনে তাদের অনিশ্চয়তা জীবনের বদলে এসেছে আর্থিক নিশ্চয়তা। প্রত্যেক কারিগর এখন স্বপ্ন দেখে আর্থিকভাবে স্বচ্ছল সুন্দর জীবনযাপনের। কথা হয় কুষ্টিয়া শহরের পেয়ারাতলা সালমান ফার্নিচারের মালিক ব্যবসায়ী পিয়ারের সাথে। তিনি বলেন, এক সময় এ শিল্পের এতটা চাহিদা ছিলনা। বর্তমান চাহিদা খুব ভাল। যার কারনে এখন একটা ভাল ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করেছি। অন্যান্য জেলা থেকে লোকজন এসে সুন্দর কাজ করার জন্য আমাদের কারিগরদের নিয়ে যায়। তিনি আরও বলেন, কম্পিউটারের মাধ্যমে অটোমেটিক সি,এন,সি মেশিন দ্বারা কাঠের টু-ডি, থ্রী-ডি, ফাইভ-ডি ও জালি কাটিং যে নকশা করা হলেও এর ফিনিসিং ভালো আসে না। এ কাজ করে আনার পর আবারও কারিগরদের মাধ্যমে নিপুন শিল্পশৈলী সুদৃশ্য ডিজাইন ফুটিয়ে তোলা হয়। এছাড়াও এই মেশিন দিয়ে সকল ডিজাইন করা সম্ভব হয়না। আমি মনে করি এই মেশিন গুলো দিয়ে ডিজাইন করায় ক্রেতাদের খরচ আরও বৃদ্ধি হচ্ছে। এখানে আমরা সকল ডিজাইনের ফার্নিচার তৈরি করতে পারি। বর্তমানে আমি ফার্নিচারের শো-রুম দিয়েছি। ৭/৮ জন কারিগর আমার শো-রুমে ফুলটাইম কাজ করে চলছে। কুষ্টিয়া শহরের ফার্নিচার মিস্ত্রি রেজুয়ান, হযরত আলী, সাগরসহ অনেকেই বলেন, হাতের কাজের মূল্য বেশি। মেশিন দ্বারা সব ডিজাইন করা যায়না। মেশিনে কাজ করে আনার পর আবারও হাতের কাজ করতে হয়। তবে যে কাজ আগে ২ দিন সময় লাগতো এখন তা মেশিনের কারনে ২ ঘন্টায় করা সম্ভব হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী মেশিন থেকে ডিজাইন করে এনেই যে কাষ্টমার বোঝেনা তাদের নিকট ডেলিভারী দিয়ে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। বর্তমানে এ শিল্পের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে এবং মানুষ এরদিকে নজর দিয়েছে। শহরের বিভিন্ন ওলিতে গলিতে ব্যবসা প্রতিষ্টানের মালিকরা একই মন্বব্য করলেন। এ শিল্পের সাথে জড়িত কারিগররা কুষ্টিয়ার অর্থনৈতিক অবস্থাকে বেশ সচ্ছল করে তোলার ক্ষেত্রে অবদান রেখে চলেছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post