গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কুয়াকাটায় নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রাসেল হাওলাদার ঝালকাঠির নলছিটি এলাকার হারুন অর রশিদের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, রাসেল বিভিন্ন স্থানে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করতেন। কুয়াকাটায় এসেও একই পরিচয়ে একটি হোটেলে কক্ষ বুকিং করেন। পরে একটি বিকাশের দোকানে গিয়ে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেন বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া বিয়ের ক্ষেত্রেও তিনি নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়ে করেছেন দুইটি বিয়ে। অভিযোগ রয়েছে, প্রথম স্ত্রীর কাছ থেকে তিনি প্রায় ১০ লাখ টাকা নিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ভুয়া ম্যাজিস্ট্রেট রাসেল হাওলাদার তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্র জালিয়াতি করে ৪৪ বিসিএস গেজেট এর ২৩২ ক্রমিকের মো. রাসেল মিয়ার নাম পরিবর্তন করে মো. রাসেল হাওলাদার AI দিয়ে পরিবর্তন করেছেন। তাই দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারানুসারে তাকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post