এনামুল হক, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর থানার একটি নাশকতা মামলায় গ্রেপ্তার হওয়া আসামিকে থানা থেকে ছাড়িয়ে নেয়ার তদবির করতে গিয়ে জামাত-বিএনপি’র ৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
পরে উর্দ্ধতন কর্তৃপক্ষের পরামর্শে আটক নেতাকর্মীদের দলীয় নেতাদের হাতে তুলে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
শনিবার রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- উপজেলার ০১ নং চিথলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড চিথলিয়া গ্রামের জামায়াতে ইসলামের আমির সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক
মোঃ মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামানিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০),
বাদল প্রমানিক (৫০), ইউনিয়ন বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং একই
ইউনিয়নের বিএনপি কর্মী শহীদুল ইসলাম (৫৩)।
মিরপুর থানা পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার চিথলিয়া
এলাকায় অভিযান চালিয়ে একটি নাশকতা মামলায় জড়িত সন্দেহে ওয়ার্ড কৃষকলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ(৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে থানার নিয়ে আসে পুলিশ। পরে রাত ২টার দিকে ওই ইউনিয়নের জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা থানায় এসে গ্রেপ্তার আসামীকে ছেড়ে দেয়ার জন্য পুলিশের উপর চাপ সৃষ্টি করেন। এসব দলীয় নেতাকর্মীদের পুলিশ বারং বার
বোঝানোর চেষ্টা করে যে, কোন মামলায় গ্রেপ্তার আসামিকে গ্রেপ্তারের পর থানা থেকে ছেড়ে দেয়ার আইন নাই। আসামিকে ছেড়ে দেয়া বা কারাগারে দেয়ারএখতিয়ার কেবলই আদালতের। তবুও নেতাকর্র্মীরা বুঝতে না পেরে পুলিশের উপর চাপ সৃষ্টি করেন।
গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,‘মিরপর থানা টেরিটোরিতে এজাতীয় তদবির বানিজ্য এর আগেও ধরা পড়েছে। দলীয় পদধারী
কিছু লোক দলীয় পরিচয়কে কাজে লাগিয়ে থানা পুলিশের সাথে সখ্যতার খাতিরে মামলা বানিজ্য বা মোটা অংকের টাকার বিনিময়ে আসামী ধরানো-ছাড়ানোর তদবির বানিজ্য করে থাকে বলে অভিযোগ রয়েছে’। ইতোপূর্বেও এবছরের ১০মে মিরপুর থানায় মাদক মামলার এজাহার নামীয় ও গ্রেপ্তার হওয়া আসামিকে ছাড়াতে এসে জামায়াত-বিএনপি’র ৫ নেতাকর্মী আটক হয়েছিলেন বলে তথ্য রয়েছে’।
এবিষয়ে মিরপুর উপজেলার বিএনপির সদস্য সচিত খন্দকার টিপু সুলতানের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, ‘বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ থানা পুলিশের সাথে তদবির বানিজ্যে জড়ালে তার দায় তাকেই বহন করতে হবে। দলের কোন দায়িত্বশীল নেতাকর্মী এধরনের কাজে জড়িত বলে আমার জানা নেই’।
তবে মিরপুর উপজেলা জামায়াতের আমীর রেজাউল করীম বলেন, ‘আপনারা যা শুনেছেন বাস্তবে ঘটেছে তার উল্টোটা। পুলিশ হাফিজুর নামে যাকে গ্রেপ্তার করেছেন তিনি ২০২৩ সাল থেকে জামায়াতের রাজনীতির সাথে জড়িত। এভাবে বিভিন্ন সময়ে জামায়াতের নেতাকর্মীদের ধরে এনে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে সন্ত্রাস ও নাশকতা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। একজন দলীয় নেতাকর্মীকে ধরে আনলে সেখানে দলের নেতাকর্মীরা তো যাবেই তাকে ছাড়াতে এটাই
স্বাভাবিক। এখানে তদবির বানিজ্যের কিছু নেই’।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘তারা গ্রেপ্তার হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের উপর চাপ সৃষ্টি করেন। বারংবার তদবিরের চাপে অতিষ্ট হয়ে তাদের আটক করা হয়েছিলো।
(ওসি) আরও বলেন, তাদের আইনগত বিধি নিষেধ বোঝানোর চেষ্টা করলেও তারা নাশকতা মামলার আসামিকে ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে অতিষ্ট হয়ে তাদেরই আটক করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে আটককৃতদের
মুসলেকা নিয়ে উভয় দলের নেতাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post