নিজস্ব প্রতিবেদক
রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ৪১৯তম নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় নিকেতন হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রোটাঃ সাব্বির আল আনছারী। রোটারি প্রত্যয় পাঠ ও সার্জেন্ট-এট-আর্মস এর রিপোর্ট দেন প্রাক্তন সভাপতি রোটাঃ পিপি মোঃ ফখরুল আলম মিলন। সেক্রেটারি রোটাঃ জোবায়েদ রেজা ও ট্রেজারার রোটাঃ মোঃ ওবাইদুর রহমান তাদের রিপোর্ট দেন। ভোট অব থ্যাংকস দেন আইপিপি রোটাঃ মোঃ জাহিদুল ইসলাম।
ক্লাবের প্রাক্তন সভাপতি রোটাঃ মোঃ আকাম উদ্দীন নবাগত রোটাঃ এস এম ইমদাদুল হককে রোটারি পিন পরিয়ে বরণ করে নেন। প্রাক্তন সভাপতি রোটাঃ পিপি মোঃ ফখরুল আলম মিলন রোটারি ইনভোকেশন পাঠ করে রোটারিয়ান হিসেবে বরণ করে নেন। বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি রোটাঃ আবু হাসান লিটন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ বিশ্বজিৎ সাহা সন্টু, রোটাঃ জাহিদ চৌধুরী, রোটাঃ ডাঃ বিশ্বনাথ পাল প্রমুখ।
ক্লাবের প্রাক্তন সভাপতি রোটাঃ মোঃ ওবাইদুর রহমানের মাতা সবুরন নেছা গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করায় ক্লাবের পক্ষ থেকে শোক জ্ঞাপন ও মুনাজাত করা হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post