Sunday, 8 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

জামালগঞ্জে বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 28 September, 2026.
in স্থানীয় খবর
0
জামালগঞ্জে বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিআইডব্লিউটিএর ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তুলে মানববন্ধন, বিক্ষোভ ও উপজেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন নৌযান শ্রমিকরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামালগঞ্জ উত্তর স্টীলবডি নৌকা শ্রমিক সমবায় সমিতি লিমিটেড ও সাধারণ শ্রমিকদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রথমে শ্রমিকরা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন।
পরে তারা জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, জামালগঞ্জ উত্তর স্টীলবডি নৌকা শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ করিম হোসেন কবির,লোড আনলোড শ্রমিকদের সরদার শাফিকুল ইসলাম,ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, সহ সভাপতি মোঃ জয়দর আলী, ব্যবসায়ী রহমগীর হোসেন, বালিপাথর ব্যবসায়ী আল আমিন, ব্যবসায়ী লোকমান হোসেনসহ স্থানীয় নৌযান শ্রমিকরা। বক্তারা অভিযোগ করেন, সুরমা নদীর জামালগঞ্জ উপজেলার লালপুর ও দূর্লভপুর অংশে বিআইডব্লিউটি এর ইজারাদার হিসেবে দায়িত্ব পালনকারীরা নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টোল আদায় করছেন। এতে নৌযান শ্রমিক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তারা আরও অভিযোগ করেন, বিআইডব্লিউটিএ’র জামালগঞ্জ অংশের ইজারাদার জিয়াউর রহমান ও ওয়াহিদ আলীর সঙ্গে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাচনাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুক মিয়ার নেতৃত্বে নদী পথে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে।
‎এছাড়াও জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতার উদ্দেশ্যে বিক্ষোভকারীরা বলেন, আপনি ৪জন চাঁদাবাজের ব্যক্তিগত স্বার্থে ২০ হাজার শ্রমিকের পেটে আঘাত করবেন না। আপনি প্রকাশ্যে চাঁদাবাজি করে যারা তাদেরকে আইনের আওতায় না এনে পরিবেশের অযুহাত দেখিয়ে ক্রাশার মিলে মোবাইল কোর্ট করেন। ক্রাশার মিলে জরিমানা করেন এতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে আপনার কোনো মোবাইল কোর্ট অভিযান বা আইনি পদক্ষেপ নাই কেন?. তাহলে কি আমরা ধরে নিব আপনি তাদের কাছে ম্যানেজ হয়েছেন। মনে রাখবেন শ্রমিকের পেটে আঘাত করে কেউ কোনোদিন টিকে থাকতে পারেনা।
‎বক্তারা হুশিয়ারি করে বলে আগামী তিন দিনের মধ্যে চলমান চাঁদাবাজি বন্ধ না হলে আরো কঠোর আন্দোলন করতে বাঁধ্য হব।
‎এদিকে তারা জামালগঞ্জ থানা ও লালপুর নৌপুলিশ ফাড়ির উদ্দেশ্য বলেন, আপনাদের চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে বিআইডব্লিউটিএ’র নামে চাঁদাবাজি হয়। আপনারা চাঁদাবাজি বন্ধ না করে উল্টো নৌ শ্রমিকদের হয়রানি করেন। কাগজের অযুহাত দেখিয়ে চাঁদাবাজের পক্ষ নিয়ে মামলার ভয়ভীতি দেখান। আজকের পর থেকে আমরা নৌপথে আর কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করবো না।
‎শ্রমিকরা অতিরিক্ত টোল আদায় বন্ধ, নির্ধারিত হারে টোল আদায় এবং এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
‎অভিযোগের বিষয়ে বিআইডব্লিউটিএ’র ইজারাদার ওয়াহেদ আলী আফিন্দি বলেন, আমি সরকারি রেট অনুযায়ী টাকা আদায় করছি। অতিরিক্ত কোনো টাকা নেয়া হচ্ছে না। আমার নামে চাঁদাবাজির যে অভিযোগ করেছে তা মিথ্যা।‎ আরেক অংশের ইজারাদার জিয়াউর রহমান বলেন, আমি অতিরিক্ত কোন টাকা আদায় করিনা। তাদের অভিযোগ ভিত্তিহীন। কিন্তু আন্দোলনকারী প্রায় ৫ শতাধিক নৌযান শ্রমিক মালিকরা বলেন,এই ২ ইজারাদার এতটাই প্রভাবশালী ও অত্যাচারী যে এরা শুধু সরকারী নিয়মনীতি অমান্য করে প্রচলিত ৫০ পয়সার পরিবর্তে ২ টাকা আশি পয়সা হারে প্রায় অতিরিক্ত ৫ গুন ইজারামূল্য আদায় করেই ক্ষান্ত থাকেনা বরং তাদের চাহিত অতিরিক্ত ৫ গুন টোল না দিলে তারা নৌযান শ্রমিকদেরকে আটকিয়ে জিম্মি করে চাঁদা আদায় ও মুক্তিপন নিয়ে থাকে। তাদের বিরুদ্ধে আমরা ভূক্তভোগীরা জামালগঞ্জ থানায় বিভিন্ন সময়ে শতাধিক লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাইনি।
‎‎জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী বলেন, এখন পর্যন্ত কেউ অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করবো।
‎এব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, আমি জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিংয়ে আছি। আজকের বিষয়টি এখনো অবগত হইনি। পরে নৌপরিবহন মন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে চাঁদাবাজীর সাথে সরাসরি জড়িত ৭ জনের বিরুদ্ধে একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনরত নৌযান শ্রমিক মালিকরা।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দুদক-দুপ্রকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Next Post

কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে: ঘরে আগুন, গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগ

Related Posts

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত
স্থানীয় খবর

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭
স্থানীয় খবর

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
স্থানীয় খবর

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Next Post
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে: ঘরে আগুন, গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগ

কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে: ঘরে আগুন, গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist