এনামুল হক, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাঠ থেকে হাত পাক বাঁধা অবস্থায় অজ্ঞাত যুুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে সংবাদ পেয়ে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর মাঠ থেকে হাত বাধা অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, ‘শনিবার সকালে স্থানীয় চাষীরা মাঠে ক্ষেতের কাজ করতে গিয়ে ঘটনাস্থলে ঘাস দিয়ে ঢাকা হাত বাধা অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুরিশকে খবর দেয়। সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, ‘উপজেলার কামালপুর মাঠ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কে বা কারা পরিকল্পিত ভাবে এই যুবককে হত্যা করে এখানে লাশ ফেলে গেছে। ঘটনার তদন্ত চলছে। নিহতের পরিচয় সনাক্তসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post