মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা: ‘Make Unity Vision 2030’ বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ায় ইউনিটি গ্রুপের উদ্যোগে ‘বিজনেস অপরচুনিটি: এক্সপ্লোর কুষ্টিয়া’ শীর্ষক বিশেষ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকালে কুষ্টিয়ার আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়াম হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিটি গ্রুপের চেয়ারম্যান রেজাউল করিম জুয়েল। প্রধান অতিথি ছিলেন ইউনিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হাসান সুমন।
সম্মেলনের আহ্বায়ক ছিলেন ইউনিটি গ্রুপের কো-অর্ডিনেটর আবু মো. সালাউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিটি ট্যুরিজম ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে ইউনিটি গ্রুপের চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ এবং বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরা হয়। বিশেষ করে ভূমি উন্নয়ন, আবাসন, পর্যটন, কৃষি ও প্রপার্টি সলিউশনসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে গ্রুপের পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. নাজমুল হাসান সুমন বলেন, “ইউনিটি গ্রুপ পারস্পরিক আস্থা, অংশীদারিত্ব ও টেকসই ব্যবসায়িক ভবিষ্যতের ওপর বিশ্বাস করে। কুষ্টিয়া অঞ্চলে ব্যবসার নতুন সম্ভাবনা ও যৌথ অগ্রযাত্রাকে আরও বেগবান করতেই আমাদের এই আয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ অঞ্চলের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে বদ্ধপরিকর।”
এ সম্মেলনে স্থানীয় ব্যবসায়ী, উদীয়মান উদ্যোক্তা, ইউনিটি গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পরিচালকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে মুক্ত মতবিনিময় এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বি//দৈনিক দেশতথ্য//
প্রিন্ট করুন







Discussion about this post