কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের উদ্যোগে শুক্রবার (৯ অক্টোবর) সকালে মোল্লাতেঘরিয়া এলাকার আব্দুল ওয়াহেদ অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা নায়েবে আমির আলহাজ আব্দুল গফুর।
বৈঠকে আব্দুল গফুর এমপি বলেন, “যেকোনো সংগঠনের মূল চালিকাশক্তি হলো তৃণমূলের কর্মীবাহিনী। সততা, আদর্শ ও নৈতিকতার চর্চা নিশ্চিত করে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। দক্ষ ও যোগ্য নেতৃত্ব গঠনে নিয়মিত শিক্ষার কোনো বিকল্প নেই।”
তিনি সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, “দুনিয়া ও আখেরাতের কল্যাণে আমাদের কাজ করতে হবে। দ্বীনের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”
কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমির হাফেজ রফিক উদ্দিন আহমাদ। এ ছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি সোহরাব উদ্দিন ও জামায়াত নেতা মাহবুব মাজহার।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির হাজী ইউনুস আলী, সহকারী সেক্রেটারি আফরোজ আলম লাবু ও হাফেজ ফয়সাল উদ্দিন, সংগঠন ও পরিকল্পনা সেক্রেটারি শামসুজ্জামান জুয়েল, যুব বিভাগের সভাপতি হাফেজ সেলিম রেজা, ওলামা বিভাগের সভাপতি হাফেজ ওসমান গনি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আজমুল ইসলাম এবং উপজেলা প্রচার সম্পাদক সামছুল হক রুবেলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. রায়হান আলী।
দিনব্যাপী এ কর্মী শিক্ষা বৈঠকে কুষ্টিয়া সদর উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক কর্মী অংশ নেন।
বি//দৈনিক দেশতথ্য//
প্রিন্ট করুন









Discussion about this post