এনামুল হক, কুষ্টিয়া প্রতিনিধি॥ ০৯ অক্টোবর ২০২৬॥ কুষ্টিয়ায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে নির্মানাধীন প্রতিমা ভাংচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ২টার দিকে কুমারখালী ৯নং পৌর ওয়ার্ড খয়েরচারা মাতৃমন্দিরে এই প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।
এঘটনায় গণেশ, লক্ষ্মী ও দুর্গার বাহন সিংহের প্রতিমার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক ভাবে কে বা কারা কি কারনে এ ঘটনা ঘটিয়েছে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও সনাতন ধর্মাবলম্বীদের সূত্রে জানায়, ‘খয়েরচারা মাতৃমন্দিরে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ চলছিল। শুক্রবার রাতে প্রতিমা তৈরির কাজ শেষ করেন কারিগর অধীর বিশ্বাস। কাজ শেষ করতে রাত প্রায় পৌনে ২টা বেজে যায়।
এ সময় কারিগরের সঙ্গে আরও চারজন মন্দিরে উপস্থিত ছিলেন। কাজ শেষে মন্দির সংলগ্ন একটি বাড়িতে তারা রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে স্থানীয়রা প্রতিমা ভাংচুর দেখতে পেয়ে পুলিশে খবর দেয়’।
মন্দির কমিটির সাধরণ সম্পাদক কৌশিক বিশ্বাস বলেন, গত রাতে প্রায় দুইটা পর্যন্ত প্রতিমা নির্মানের কাজ শেষ করে আমরা সবাই ঘুমাতে যায়। সকাল ৬টার দিকে উঠে আমরা প্রতিমা ভাংচুরের বিষয়টি দেখতে পাই। এই মন্দিরে প্রতিমা নির্মান কাজের সাথে এক গ্রুপ আছে অন্যগ্রুপ মন্দিরে আসছে না। এসব ছোট খাটো বিরোধ নিষ্পত্তির জন্য ইতো মধ্যে নেতৃবৃন্দ বসাসসি করলে শেষ পর্যন্ত কোন সমাধান হয়নি। এভাবে প্রতিমা নির্মানের ঘটনাকে কেন্দ্র করে অনেক মন্দিরেই নিজেদের মধ্যে একটা গ্রুপিং থাকে। আমার মনে হয় বিবদমান এই গ্রুপিংয়ের সুযোগ নিয়ে তৃতীয় পক্ষেরও কেউ এই কাজটি করে গ্রুপিং পক্ষগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করার জন্যও করে থাকতে পারে’।
জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. জয়দেব বলেন, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটা নিজেদের মধ্যে পূর্ব থেকেই বিবদমান দ্বন্দের জেরে এই ঘটনা ঘটিযে থাকতে পারে। তাছাড়া বিদ্যমান পরিস্থিতিতে এখানে কোনভাবেই সাম্প্রদায়িক কোন ইস্যু সৃষ্টির লক্ষ্যে প্রতিমা ভাংচুরের বাস্তবতা নেই’। ঘটনা যেটাই হোক, আমরা দাবি করছি বিষয়টি সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হোক’।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘শুক্রবার সকালে প্রতিমা ভাংচুরের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক পর্যবেক্ষন থেকে ধারণা করা হচ্ছে, এখানে কোন রকম রাজনৈতিক বা সাম্প্রদায়িক সম্প্রীতির বিচ্যুতির কারণে এটা ঘটেনি। এটা সম্পূর্নরূপে নিজের মধ্যে আভ্যন্তরীন দ্বন্দের জেরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যারাই এই ঘটনার সাথে জড়িত থাক তাদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বি//দৈনিক দেশতথ্য//
প্রিন্ট করুন










Discussion about this post