কুষ্টিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও উক্ত আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাও: সৈয়দ আবু ওবায়দুল্লাহ আরাবীর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী আব্দুর রব দিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ,কুষ্টিয়া জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও মিরপুর উপজেলা ওলামা দলের সভাপতি নুরুল ইসলাম মাষ্টার, যুগ্ম-আহবায়ক ও মিরপুর উপজেলা ওলামা দলের সাধারন সম্পাদক জামাল উদ্দিন চেয়ারম্যান প্রমুখ। এ সময় কুষ্টিয়া জেলা ও ৬টি উপজেলার ওলামা দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post