মোমেছুর রহমান, কুষ্টিয়া:
আইন আছে প্রয়োগ নেই, তাই পরিবেশ দূষণকারী প্লাস্টিক ও পলিথিন ব্যাগে আবারও কুষ্টিয়ার হাট-বাজার ও দোকানে সয়লাভ হয়ে গেছে।
সরকারের নিষেধাজ্ঞা বহাল থাকা সত্বেও চাল-ডাল সরবরাহ ও বাজার জাত করণে প্লাস্টিক বস্তা ও নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এর ফলে আগের মত আবারও প্লাস্টিক ও পলিথিন ব্যাগের ব্যবহার বেড়েছে। কুষ্টিয়ার খাঁজানগর এলাকায় অবস্থিত কতিপয় অটো রাইসমিল গুলোতে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এই প্লাস্টিক ব্যাগ। পাট/চটের বস্তায় বাজারে চাল-ডাল সরবরাহ করার আইন থাকলেও তা মানা হচ্ছেনা।
অন্যদিকে পলিথিন ব্যাগ গুলো ব্যবহার করা হচ্ছে সাধারণত মাছ-মাংশ ও মুদির দোকানে। এসব পলিথিনের মূল্য আগে কমছিল। সরকারী ভাবে নিষিদ্ধ ও অভিযান চলার পর এর মূল্য দ্বিগুন হয়েছে। তবে ব্যবহার কমেনি। এই পলিথিন গুলোতে ১ কেজি থেকে ৫ কেজির বেশী পণ্য নেওয়া সম্ভব হয় না। কোন ক্রেতা পণ্য কিনলেই এই পলিথিন ব্যাগ দেওয়া হয়। অবশ্য এসব ব্যাগ বেচাকেনা হয় খুবই সাবধানে। পলিথিন ব্যাগ উৎপাদন বাজারজাত করণ ও ব্যবহারের বিরুদ্ধে আইন আছে। কিন্তু এ আইনের কোন প্রয়োগ না থাকায় এর ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে।
বিশেষজ্ঞদের ধারণা মতে বর্তমান বাজারে যেসব ব্যাগ ব্যবহৃত হচ্ছে তা মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। গতকাল কুষ্টিয়ার কয়েকটি বাজার ও মুদির দোকান ঘুরে দেখা গেছে পলিথিন ব্যবহারের বাস্তব চিত্র। এছাড়াও খাঁজানগর এলাকায় অবস্থিত জাফর অটো রাইস মিল, ইফাদ অটো রাইস মিলস্, সুবর্ণা এগ্রো ফুড প্রোডাক্টস লিঃ, রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস লিঃ, দেশ এগ্রো ফুড প্রোডাক্টস লিঃ, গুরুর দান এগ্রো ফুড প্রোডাক্টস, ফ্রেশ এগ্রো ফুড প্রোডাক্টসহ বিভিন্ন মিলে এ সকল প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হচ্ছে। চাউল ছাড়াও জাফর এগ্রো ফুডে ডাউল প্লাস্টিক ব্যাগে সরবরাহ করা হচ্ছে। শুধু জাফর এগ্রো ফুড নয়, ডাউল উৎপাদনকারী বন্ধন ফুড প্রোডাক্টস, মেসার্স জাহিদ ডাল মিলসহ সকল প্রতিষ্ঠান প্লাস্টিক ব্যাগ ব্যবহার অব্যাহত রেখেছে। খোঁজ নিয়ে জানা গেছে, এসব ব্যাগ বেশির ভাগ কুষ্টিয়ার বাইরে থেকে আসছে। কুষ্টিয়াতে তেমন কোন উৎপাদন শিল্প না থাকায় ব্যবসায়ীরা বাইরে থেকে আনে। আবার কোন কোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের লোক এসে সরবরাহ করে। কিছু মুনাফা লোভী উৎপাদনকারীরা তুলে দিচ্ছে সরাসরি ক্রেতা-বিক্রেতার কাছে। এতে করে একদিকে যেমন প্লাস্টিক ব্যাগ ও পলিথিন নিষিদ্ধ আইন লংঘন হচ্ছে অন্যদিকে পরিবেশ দূষিত হচ্ছে। ফলে আবারও হুমকির মুখে পতিত হচ্ছে মানুষ।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post