Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

অবৈধভাবে চলছে কুষ্টিয়ার এম এন্ড বি প্লাইউড ইন্ডাষ্ট্রিজ!

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 12 October, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
অবৈধভাবে চলছে কুষ্টিয়ার এম এন্ড বি প্লাইউড ইন্ডাষ্ট্রিজ!
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোমেছুর রহমান, কুষ্টিয়া:

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের রহিমপুর নামক স্থানে সরকারী জমি অবৈধ ভাবে দখল করে আবাসিক এলাকায় গড়ে উঠেছে এম এন্ড বি প্লাইউড ইন্ডাষ্ট্রিজ।
সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ তাদের দখলকৃত জমি অবমুক্ত করতে ওই প্রতিষ্ঠানকে কুষ্টিয়া সড়ক উপ-বিভাগ, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তুষার আহামেদ স্বাক্ষরিত স্মারক নং- ৩৫.০১.৫০০০.৭৮৮.৩১.০০৭.২৬.৮৫৮, তাং-১২/১০/২০২৬ নোটিশ দিয়েছেন।

উক্ত নোটিশে উল্লেখ করা হয়েছে, আহলাদিপুর-রাজবাড়ী-পাংশা-কুমারখালী-কুষ্টিয়া (চৌড়হাস) সড়ক (আর-৭১০) একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক। এ সড়কটি ঢাকার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম। এই আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। উক্ত আঞ্চলিক মহাসড়কের ৬৮তম কিঃ মিঃ এ মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের সরকারী জমিতে এম এন্ড বি প্লাইউড কোম্পানি বিনা অনুমোতিতে অবৈধ ভাবে সরকারী জমি দখল করে নির্মিত বাউন্ডারি ওয়াল স্থাপন করেছেন। মহাসড়ক আইন, ২০২১ এর ধারা ৯ (১১) এর সুষ্পষ্ট লংঘন এবং ধারা ১৪ (৭) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এমতাবস্তায়, অতিসত্ত্বর সরকারি জমি হতে বাউন্ডারি ওয়াল অপসারণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুুরোধ করা হল। ব্যর্থতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র জানায়, নানা অনিয়মের মধ্যেদিয়ে দীর্ঘদিন থেকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের রহিমপুর নামক স্থানে সরকারী জমি দখল করে আবাসিক এলাকায় গড়ে উঠেছে এম এন্ড বি প্লাইউড ইন্ডাষ্ট্রিজ।
ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সরকারী জমি দখল করে বেআইনী ভাবে প্রতিষ্ঠানটি চলছে। এমনকি ওই প্রতিষ্ঠানের মূল স্থাপনাটি করা হয়েছে সরকারের ৫ ফিট জমি দখল করে। এছাড়াও ওই প্রতিষ্ঠানের সামনে সরকারী জমি দখল করে বসানো হয়েছে ডিজিটাল স্কেল, ডিবারগিং মেশিন। কুষ্টিয়া-রাজবাড়ী সড়কটির এক’পাশ অবৈধ ভাবে দখল করে বাউন্ডারিসহ পাকা ওয়াল নির্মাণ করে গাছের গুলি, কাঠ ও খড়ি বোঝাই করে রাখা হয়েছে। ফুটপথ দখল করে রাখায় ইতিপূর্বে সেখানে সড়ক দূর্ঘটনায় অনেকেই আহত ও নিহত হয়েছেন।

এ ব্যাপারে সম্প্রতি কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তুষার আহামেদের সাথে কথা হলে তিনি বলেন, আমাদের জমি দখল করে বাউন্ডারি ও ওয়াল নির্মাণ করা হয়েছে। অবৈধ দখলদারীদের অবশ্যই উচ্ছেদ করা হবে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারী জমি দখলমুক্ত করার জন্য আমি নোটিশ দিয়েছি। ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জমি দখলমুক্ত না করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

ইতিপূর্বে কুষ্টিয়ার সামাজিক বন বিভাগ কর্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আদালতে অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। ওই মামলাটি স্থগিত করে রাখা হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

সূত্র জানায়, বন বিভাগ থেকে লাইসেন্স গ্রহণ না করে অবৈধ ভাবে ভিনিয়ার ফ্যাক্টরী, টিম্বার প্রসেসিং ইউনিট (প্লাইউড ইন্ডাষ্ট্রিজ) স্থাপন ও পরিচালনা জনিত অপরাধ বনজদ্রব্য পরিবহন (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০১১ এর বিধি-১৩ ভঙ্গ করায় ১৯২৭ সনের বন আইনের (২০০০ সনে সংশোধিত) ৪২.৭৭ ধারায় কুষ্টিয়ার সামাজিক বনবিভাগ কর্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানের মালিক মনিরুল ইসলাম ওরফে মনিরের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, সামাজিক বন বিভাগ কর্তৃপক্ষ সরেজমিনে ওই প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে বন বিভাগের লাইসেন্স দেখতে চান। এ সময় প্রতিষ্ঠান কর্র্তৃপক্ষ লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। পরবর্তীতে ওই প্রতিষ্ঠানকে কুষ্টিয়ার সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নিকট থেকে বনজদব্র পরিবহন (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০১১ এর বিধি-১৩ গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ ও বন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন এস আর ও নং-১০৭ আইন/২০১১, তারিখ ২ মে-২০১১ খ্রি বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা শনিবার মে ৭, ২০১১ অনুযায়ী বন বিভাগের লাইসেন্স গ্রহনের জন্য বারংবার পরামর্শ ও অনুরোধ করা হয়। এ ব্যাপারে বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার দপ্তর থেকে একাধিকবার ওই প্রতিষ্ঠানের মালিককে নোটিশ প্রদান করা হলেও তিনি সরকারি নিয়মনীতির কোন রকম তোয়াক্কা না করে বেআইনী ভাবে তার প্রতিষ্ঠানটি চালিয়ে আসছেন।

গত ১২ অক্টোবর সামাজিক বন বিভাগের সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক জানান, ওই প্রতিষ্ঠানের ডিপো লাইসেন্স নেই। আমরা নোটিশ দিয়েছি। তারা ১ মাসের সময় চেয়েছেন।

সূত্র আরও জানায়, ওই প্রতিষ্ঠানে বিপুল পরিমান। কাঠের গুলি মজুদ করা হচ্ছে। দেশের বনজ সম্পদ উজাড় করে প্রতিদিন ট্রাক ট্রাক গাছের গুলি ওই প্রতিষ্ঠানে নিয়ে আসা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিষ্ঠানের কয়েকজন শ্রমিক জানান, নিয়মিত কাজ করলেও তাদের অনেককেই নিয়োগপত্র দেয়া হয়নি। প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসার কোন ব্যবস্থা নেই। শ্রমিকরা প্রতিদিন বিরতিসহ ১০ ঘন্টার বেশি কাজ করলেও অধিকাল কাজের জন্য আইনানুগ ভাতা পরিশোধ করা হয়না। এ সংক্রান্ত ওই প্রতিষ্ঠানে রেজিস্টার সংরক্ষণ করা হয়না। সরেজমিনে দেখা গেছে, ওই প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা মাস্ক ব্যবহার করেনা। অনুমোদিত নক্সার সাথে বর্তমান কারখানার কোন মিল নেই। কারখানার বর্জ্য আশপাশের ডোবা ও ড্রেনের মধ্যে ফেলা হচ্ছে। প্রতিষ্ঠানের কালো ধোয়ায় পরিবেশ দুষন হচ্ছে। যা পরিবেশের জন্য চরম হুমকি। এ বর্জ্য ড্রেন, নালা, খাদ ও জিকে ক্যানালের পানিতে মিশে দুষিত করছে ক্যানালের পানি। ছড়িয়ে পড়েছে র্দূগন্ধ। এতে করে ক্যানালের পানি কৃষকের কৃষি কাজে ব্যাবহারের অনুপযোগী হয়ে পড়ছে। ফলে স্থানীয় কয়েক হাজার হেক্টর কৃষি জমির চাষিরা পরেছে বিপাকে। ওই কারখার বর্জ্য ও গন্ধ যুক্ত পানি ব্যবহারে বাধ্য হচ্ছে চাষিরা। বিষাক্ত পানি ব্যবহার করায় কৃষিজমির উর্বরতা হ্রাস পাচ্ছে ও আবাদি ফসলের চরম ক্ষতি সাধিত হচ্ছে। এছাড়া ২০ হাজারের বেশি পরিবার স্বাস্থ্য ঝুকিতে রয়েছে। শিশুদের বিভিন্ন ধরনের রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ওই ক্যানালের পানি ব্যবহারের কারনে কৃষকদের চর্ম রোগসহ নানা রকমের রোগের সৃষ্টি হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের চোখ এড়িয়ে অবৈধ ভাবে কারখানার দুষিত তরল বর্জ্য ও গন্ধযুক্ত পানি ক্যানালের পানির সাথে সংযুক্ত করা হয়েছে। যা আইনের পরিপন্থি ও পরিবেশের জন্য চরম হুমকি। শিল্প কল-কারখানা অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের নজর এড়িয়ে নানা অনিয়ম করা হচ্ছে ওই কারখানায়। স্থানীয় ২০ হাজার পরিবার বাঁচাতে এলাকার সচেতন মহলের দাবী ওই কারখানাটি আবাসিক এলাকা থেকে সরিয়ে বিসিক শিল্পনগরী এলাকায় করা হোক। এদিকে ওই এলাকার অধিবাসীদের সঙ্গে কথা বললে তারা সীমাহীন ক্ষোভ শোনাতে থাকেন অনেকেই। কেউ কেউ এ ব্যাপারে প্রতিবাদ করতে গেলে তাকে পরিবারসহ উচ্ছেদ করার ভয় দেখানো হয় বলে তারা অভিযোগ করেন। তারা আরও বলেন, ড্রেনজ সমস্যা ওই এলাকার প্রধান স্থায়ী সমস্যা। স্থানীয়রা অনেক সময় বাধ্য হয়ে ব্যক্তি উদ্যোগে তাদের ড্রেনজ সমস্যা নিরসন করার চেষ্টা করে থাকে। ওই কারখানা থেকে প্রতিদিন প্রচুর ছাই বেড় হচ্ছে। এগুলো খোলা স্থানে রাখা হচ্ছে। এছাড়াও তারা আরও বলেন, বর্ষার সময় একটু বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যাচ্ছে এখানকার রাস্তঘাট, বিদ্যালয়, বসত বাড়ী ও প্রতিষ্ঠান। বিশেষ করে কাঠের গুড়া ও ছাইয়ের কনা বাতাসে মিশে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে। এতে ওই এলাকার বাড়ী ঘর, গাছপালা, ফসল, ঘরের ভিতরের আসবাব পত্রের উপর আস্তরনের সৃষ্টি হচ্ছে। মানুষের নিশ্বাসের সাথে মিশে দেহে প্রবেশ করে নানা রকম জটিল রোগের সৃষ্টি করছে। বিশেষ করে শিশুরা শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও মোল্লাতেঘড়িয়া মোড় থেকে লাহিনি বটতলা পর্যন্ত সড়কটিতে চলাচলকারীদের চোখে কাঠের গুড়া ও ছাইয়ের কনা পড়ে দূর্ঘটনাও ঘটছে। ওই কারখানা থেকে ব্যাপক কালো ধোয়ার সৃষ্টি হচ্ছে। যা মানবদেহের জন্য ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড বহন করে। এ কারখানার বিরুদ্ধে বর্জ্য, ধানের গুড়া, ছায়ের কনা এবং বয়লারের কালো ধোয়ার ভয়ংঙ্কর পরিবেশ দুষনের হাত থেকে রক্ষা পেতে এলাকাবাসী ও কুষ্টিয়ার সচেতন মহল ওই এলাকার ২০ হাজার পরিবারকে দুষিত পরিবেশের হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পরিবেশ অধিদপ্তরসহ প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝিনাইদহে বাল্যবিয়ে বন্ধে ড্রিম জার্নি অনুষ্ঠান

Next Post

ক্রীড়াঙ্গনে ভেড়ামারা সরকারি কলেজের সাফল্য

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
ক্রীড়াঙ্গনে ভেড়ামারা সরকারি কলেজের সাফল্য

ক্রীড়াঙ্গনে ভেড়ামারা সরকারি কলেজের সাফল্য

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist