কুষ্টিয়া প্রতিনিধি:
বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) মাদারীপুর জেলা শাখার নেতৃবৃন্দের গতকাল কুষ্টিয়ায় বিসিডিএস ভবন পরিদর্শন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় যৌথভাবে সভাপতিত্ব করেন বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাজী মোঃ রফিকুল আলম টুকু ও বিসিডিএস মাদারীপুর জেলা শাখার সভাপতি আবু সালেহ মোহাম্মদ ইয়ামীন খান (শামীম)।
সভায় উপস্থিত ছিলেন বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শাহ নওয়াজ আনসারী মনজু, বিসিডিএস মাদারীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সোহানুর রহমান শামীম, সাবেক সিনিয়র সহ-সভাপতি এইচ, এম, আমিনুল ইসলাম ফোরকান, সহ-সভাপতি মোঃ মাইদুল হাসান হান্নান, নির্বাহী সদস্যবৃন্দ আবুল কাউসার, আঃ মান্নান তালুকদার, মোঃ জাকির মুন্সী, মোঃ এহতেশাম ও মোঃ মাসুদ আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার নির্বাহী সদস্যবৃন্দ মোঃ হাবিবুর রহমান, মোঃ ওবাইদুর রহমান, মোঃ মোকাদ্দেস হোসেন, মোঃ শহিদুল ইসলাম ও কাজী রেজাউল আলম। সভায় ব্যবসায়িক সুবিধা-অসুবিধা ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, বিসিডিএস মাদারীপুর জেলা শাখার নেতৃবৃন্দ লালন মেলায় অংশগ্রহণ করতে গত ১৭ অক্টোবর কুষ্টিয়ায় আগমন করেন এবং মতবিনিময় সভা শেষে ১৮ অক্টোবর মাদারীপুরের উদ্দেশ্যে রওয়ানা হন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post