নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিলও দ্রুত শুনানির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) এ তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, হাইকোর্টের রায়ের পর গুরুত্বপূর্ণ এ তিনটি হত্যা মামলার আপিল বিভাগে শুনানি এখনো অপেক্ষমাণ রয়েছে। আদালতের অবকাশকালীন ছুটি শেষে কার্যক্রম শুরু হলে মামলাগুলোর দ্রুত শুনানির ব্যবস্থা করা হবে।
সাত খুন মামলার প্রেক্ষাপট
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের আদালতপাড়া এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে তাঁদের হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। এ নৃশংস হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
মামলাটিতে বিচারিক আদালতের রায়ের পর ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় ঘোষণা করেন। ওই রায়ে ২৬ জনের মৃত্যুদণ্ডের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। পরবর্তী সময়ে মামলাটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় থাকা এ মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগে ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা আরও গুরুত্ব পেয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post