রুকুনুজ্জামান, প্রতিনিধি পার্বতীপুর (দিনাজপুর):
দিনাজপুরের পার্বতীপুরে ১০ শয্যাবিশিষ্ট আজেদা মা ও শিশু হাসপাতালের যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর–পার্বতীপুর সড়কের হুগলীপাড়ায় হাসপাতালটির উদ্বোধন হয়।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক।
হাসপাতালের চেয়ারম্যান তাহসিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এজেডএম মেনহাজুল ইসলাম, অধ্যাপক ফয়েজুর রহমান, ইসলাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডা. মোফাক্ষারুল ইসলাম এবং খোলাহাটি নার্সিং কলেজের পরিচালক আবদুর রাজ্জাক প্রামাণিক। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কামরুন নাহার কল্পনা।
বক্তব্যে সংসদ সদস্য রেজওয়ানুল হক বলেন, সুস্থ জাতি গঠনে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, হাসপাতালটি পার্বতীপুর ও আশপাশের এলাকার মা ও শিশুদের উন্নত চিকিৎসাসেবা দেবে। অর্থের অভাবে দরিদ্র রোগীরা যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post