গোফরান পলাশ,কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বান্দ্রা নামক স্থানে ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার পথে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহি বাস মহাসড়ক থেকে ছিটকে সড়কের বাইরে পড়ে গেছে।
এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৮ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই চালক সহ তার সহযোগীরা পালিয়ে গেছে ।
আহতরা হলো মো. কালাম (৪২), সজীব (২৬), রাবেয়া (২৩), নিজাম (৪০), বেল্লাল (২৯), আকাশ (২৬), নাজমুল (২১), ইসমাইল (২৮), মোসা. সালমা বেগম (৩২), নাজমুল (২৩), তাসফী (৩৫), সাকুর (৩২), এনামুল (৩৩), সোবাহান (৪০), ইমরান (২৪), এনায়েত (৪০), কাওসার (২১) ও নাসিমা (২২)। আহতরা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ড্রাইভারের অসতর্কতার কারনে এই দূর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় হেলপার গাড়ি চালিয়েছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, আহতদের প্রত্যেকেই বিভিন্নভাবে আহত হয়েছে। সাধ্যমত তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। যারা বেশি আহত হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post