হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):
কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ‘স্বপন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর রোমাঞ্চকর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে
। খেলায় সাদ্দাম স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শাহিন স্পোর্টিং ক্লাব।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে স্থানীয় যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। সম্পূর্ণ টুর্নামেন্টের মূল উদ্যোক্তা ও প্রধান পৃষ্ঠপোষক স্বপন আহমেদের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রিফাইতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইয়াসিন আলী,রিফাইতপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিন্টু,সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।প্রধান পৃষ্ঠপোষক স্বপন আহমেদ জানান, তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ ধারার বিনোদন দিতেই তাদের এই নিয়মিত আয়োজন। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী দল শাহিন স্পোর্টিং ক্লাবের হাতে আকর্ষণীয় পুরস্কার হিসেবে ওয়ালটন কোম্পানির একটি রেফ্রিজারেটর (ফ্রিজ) তুলে দেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post