কুষ্টিয়া প্রতিনিধি: আগামী ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার) ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়ার উদ্দেশে ১১ দলীয় ঐক্যের লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
লংমার্চের সমাপনী জনসভা কুষ্টিয়া জিলা স্কুল মাঠে আয়োজনের পরিকল্পনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
কুষ্টিয়া জিলা স্কুল খুলনা বিভাগের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।
শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিনের ঐতিহ্য ও অরাজনৈতিক পরিচয়ের কারণে স্কুল প্রাঙ্গণে রাজনৈতিক সমাবেশ আয়োজন করা উচিত নয়। তাঁরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও স্বতন্ত্র পরিচয় অক্ষুণ্ণ রাখা জরুরি।
এ অবস্থায় লংমার্চের আয়োজক কমিটি এবং কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার প্রতি স্কুল মাঠে রাজনৈতিক সমাবেশ আয়োজন না করার বিনীত আহ্বান জানিয়েছেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
সমাবেশের বিকল্প স্থান হিসেবে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ, ডিসি কোর্ট চত্বর, শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম কিংবা বাইপাস এলাকার মতো উপযুক্ত স্থান বিবেচনার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে কুষ্টিয়া জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী ও এসএসসি-২০২১ ব্যাচের (৬০তম ব্যাচ) শিক্ষার্থী আকিব বিন সোহেল বলেন, “মুক্তিযুদ্ধে কুষ্টিয়ার বিজয়ের প্রতীক কুষ্টিয়া জিলা স্কুল। এখানে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির কোনো ঠাঁই হবে না। এটি একটি অরাজনৈতিক শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুলকে ঘিরে কোনো ধরনের রাজনীতি কুষ্টিয়া জিলা স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা কখনোই মেনে নেবেন না।”
এ ছাড়া, ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাও প্রস্তাবিত সমাবেশের বিষয়ে আপত্তি জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। তাঁদের বক্তব্য, শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ রক্ষায় স্কুল মাঠের পরিবর্তে অন্য কোনো উপযুক্ত স্থানে সমাবেশের আয়োজন করা উচিত।
তবে এ বিষয়ে লংমার্চের আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট সংসদ সদস্যের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা প্রয়োজন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post