গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটন কার্নিভাল শেষে সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে সৈকতের প্রায় তিন কিলোমিটার এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’এই স্লোগানকে সামনে রেখে সৈকতে পড়ে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়। এসময় পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ, কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াাদুল ইসলাম তুষার, কুয়াকাটা পৌর ছাত্রদলের আয়বায়ক রিয়াজ উদ্দিন সহ জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে আমানউল্লাহ আমান বলেন, “কুয়াকাটা শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি আমাদের দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পর্যটকেরা যেন পরিচ্ছন্ন ও সুন্দর সৈকত উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই ছাত্রদলের এই উদ্যোগ। পরিচ্ছন্নতা অভিযান শুধু এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে প্রতি সপ্তাহে ১ বার সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশ দেন। সৈকতে যত্রতত্র প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য না ফেলার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post