কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি মাজারের দুটি দানবাক্স ১৫ দিন পর আবারও খোলা হয়েছে। দানবাক্স দুটি থেকে এবার ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে সিলগালা করা দানবাক্সের তালা খুলে টাকা বের করা হয়।
পরে লালন একাডেমি ভবনের চতুর্থ তলায় শুরু হয় টাকা গণনার কাজ। গণনা শেষে পাওয়া অর্থ নিয়ম অনুযায়ী লালন একাডেমির ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে।
দানবাক্স খোলার সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, সাধু-বাউল ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এর আগে, ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসের আগে গত ১০ অক্টোবর মাজারের দানবাক্স খুলে ৬ লাখ ৪৯ হাজার টাকা পাওয়া গিয়েছিল।
প্রচলিত নিয়ম অনুযায়ী, বছরে চারবার মাজারের দানবাক্স খোলা হয়। দানবাক্স থেকে পাওয়া অর্থ নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post