মোমেছুর রহমান, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় বেতের তৈরী আসবাব পত্রের কদর বেড়েছে। প্রয়োজনীয় অর্থ ও সরকারী পৃষ্টপোষকতা পেলে বড় ধরণের প্রতিষ্ঠান গড়ে উঠার সম্ভবনা রয়েছে।
গতকাল বিকেলে কুষ্টিয়া শহরের ২৯ স্যার ইকবাল সড়ক কোর্টপাড়ায় ষ্টার কেইন ফার্নিচারে যেয়ে এমনটিই জানাগেছে। সরজমিনে দেখা গেছে, এখানে বেত দিয়ে তৈরী করা হচ্ছে ছোফা সেট, খাট, মোড়া, দোলনা, ড্রেসিং টেবিল, ইজি চেয়ার, রকিং চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র। এ প্রতিষ্ঠানের বেত শিল্পের প্রধান কারিগর মুছা। তিনি তার তিন সহযোগী জাফর, মিলন ও ইছাহককে নিয়ে কাজ করেন। দীর্ঘ ১২ বছর ধরে তিনি রাজশাহী থেকে বেত শিল্পের উপর প্রশিক্ষণ নিয়ে এসেছেন। কুষ্টিয়ায় মোঃ রেজাউল হকের শো-রুমে গড়ে তুলেছেন বেত শিল্পের একটি প্রতিষ্ঠান। সম্পুর্ণ বেত দিয়ে তৈরী এ আসবাব পত্রের দিন দিন কদর বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি জানান। মূলত বেত গুলি ইমপোর্টের মাধ্যমে ভারত, বার্মা, জাপান ও ইন্দেনেশিয়া থেকে আসে। এ শো-রুমের প্রোপ্রাইটর রেজাউল হক বেত শিল্পী মুছা কে নিয়ে বেত সংগ্রহ করে থাকেন ঢাকা থেকে। তিনি জানান, আমাদের দেশে চট্রগ্রামে পাওয়া যায় আলীকদম ও ক্রীস নামের দুই জাতের বেত। রাজবাড়ী জেলায় পাওয়া যায় পানি বেত। এটা দিয়ে ডিজাইন করা হয়। তারা সম্পুর্ণ হাতের কারুকাজ দ্বারা বেত দিয়ে আসবাব পত্র তৈরী করে থাকেন। চিকন, মাঝারী ও মোটা বিভিন্ন সাইজের বেত দিয়ে এগুলি তৈরী করা হয়। তবে বার বার আগুনের তাপ দিয়ে বেত গুলি বাঁকা করতে হয়। বেত দিয়ে তৈরী করতে ব্যবহার করা হয় বেতেরই চটালী। আর অন্য কিছু বলতে রয়েছে পেরেক বা রেথেকাঁটা। রেডিমেট এবং অর্ডারী নিয়ে এসব আসবাবপত্র তৈরী করা হয়। এগুলো কাঠের তৈরী ফার্নিচারের চেয়ে বেশি মজমুত ও দীর্ঘস্থায়ী হয়। এছাড়া বেতের তৈরী আসবাবপত্রে ঘুণ ধরে না বলেও তিনি জানান। তৈরীকৃত আসবাব পত্র বিভিন্ন দামে বিক্রি করে থাকেন। ছোফাসেট ২০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা, খাট ১৫ হাজার থেকে ১ লক্ষ ২ছু হাজার টাকা, মোড়া ১৫’শ টাকা থেকে ৩ হাজার টাকা, দোলনা ৫ হাজার থেকে ৮ হাজার টাকা, ড্রেসিং টেবিল ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা এবং চেয়ার ২ হাজার ৫’শ টাকা থেকে ৭ হাজার, আলমারী ৩০ হাজার থেকে ৫০ হাজার, টেবিল ৫ হাজার থেকে ১৫ হাজার, ডায়নিং সেট ২৫ হাজার থেকে ৩০ হাজার, ওয়ারড্রফ ১৫ হাজার থেকে ২০ হাজার, ইজি চেয়ার ৮ হাজার থেকে ১০ হাজার, বইর্যাখ ৩ হাজার থেকে ১০ হাজার, টিভিটলি ৫ হাজার থেকে ৮ হাজার করে বিক্রি করে থাকেন বলে জানান। কর্মদক্ষতা ও হাতের নিপুন কারুকাজে বেতের তৈরি আসবাব পত্র যে কোন মানুষের নজর কাড়ে। তবে এর স্থায়ীত্ব নিয়ে সাধারণের নানা প্রশ্ন রয়েছে। উৎপাদক মুছা জানান, একটি কাঠের তৈরি আসবাব পত্রের চেয়ে এর স্থায়ীত্ব বেশি হবে। তিনি রপ্তানী মানের আসবাবপত্রও তৈরি করতে পারেন। একই বেতের তৈরি সামগ্রী হলেও এর মধ্যে অনেক কারুকাজ আছে এবং রয়েছে নানা ধরনের স্থায়ীত্ব কৌশল। মুছা বলেন, একই আসবাব পত্রের স্থায়ীত্বকাল ১০ বছর আবার ওই আসবাব পত্রের স্থায়ীত্বকাল ২০ বছর করা যায়। তবে দামের পার্থক্য এবং আর্থিক অসঙ্গতীর কারনে ওই মানের সামগ্রী তৈরি করা সম্ভব হয় না। আর এক শিল্পী জাফর জানান, দেশে কাঠের মূল্য বৃদ্ধি পাওয়ায় বেতের তৈরী উপকরণের চাহিদা বেড়েছে। দেখতে সুন্দর ও মজবুত হওয়ার কারণে অনেকে এটি পছন্দ করে থাকে। বে সরকারীভাবে আর্থিক সহযোগীতা পেলে বড় ধরণের কারখানা গড়ে তোলা সম্ভব বলে আশা প্রকাশ করেন। যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করা সম্ভব হবে বলে আশা করেন। এজন্য তিনি সরকারের পৃষ্টপোষকতা কামনা করেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post