মোমেছুর রহমান, কুষ্টিয়া:
কুষ্টিয়া শহরতলীর বটতৈল এলাকার দুই বাড়ীতে প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবারে জ্বিনের সহযোগীতায় রোগী দেখার প্রচার চালিয়ে দির্ঘদিন থেকে প্রতারণা করে আসছে সাবিয়া ও আলেয়া ওরফে আলো নামের দুই গৃহবধু।
সাবিয়া বটতৈল মোড় সংলগ্ন রুহুল ফিলিং স্টেশনের সামনের একটি বাড়িতে কথিত জ্বিনের মাধ্যমে চিকিৎসা দেন। সে ওই এলাকার মৃত আতাহারের স্ত্রী এবং অপরজন আলেয়া ওরফে আলো বটতৈল ৪ মাইল নামক স্থানে গড়াই অটো ফ্লাওয়ার মিল সংলগ্ন একটি বাড়িতে চিকিৎসা দিচ্ছেন। সে ওই এলাকার ভ্যান চালক মুরশেদ সরকারের স্ত্রী।
এই চিকিৎসা দেয়ার ব্যাপারে গৃহবধু সাবিহার সাথে কথা হলে জ্বিনের মাধ্যমে চিকিৎসা দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি নিজেই অসুস্থ। আগের মতো এখন আর রোগী আসেনা। একই বিষয় নিয়ে গৃহবধু আলেয়া ওরফে আলোর সাথে কথা হলে তিনিও জ্বীনের মাধ্যমে চিকিৎসা দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমার নিজের শরীরে গিড়াই গিড়াই ব্যাথা। তবে তিনি বলেন, বিভিন্ন জেলা থেকে মানুষ আমার কাছে আসে। উপকার পাই তাই আসে। আমি পানি ও তেল পড়াসহ তাবিজ কবজ দিয়ে চিকিৎসা করি।
সূত্র জানায়, ওই দুই গৃহবধু প্রতি রোগীর নিকট থেকে প্রথম পর্যায়ে আসন ফি গ্রহণ করেন। পরবর্তীতে রোগীর স্বজনদের তিনি কৌশলে বোঝাতে সক্ষম হন রোগীর দোষের ভাব আছে অথবা উপদ্রব অথবা কেউ তার ক্ষতি করেছে। এমন কথা শুনে রোগীর স্বজনরা এর উপায় জানতে চাইলেই তিনি অবস্থা বুঝে ব্যবস্থা নেন। ২ শত টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত তারা হাতিয়ে নেন। এমনকি গৃহবধু আলো রোগীকে মৃত্যুর ভয় দেখিয়ে মানৎ হিসেবে নগদ টাকা, চাউল, গরু-ছাগল নিয়ে থাকেন। রোগীদের পানি পড়া, তেল পড়া, গাছড়া, ও তাবিজ কবজ দিয়ে চিকিৎসা দেন। এদের চিকিৎসায় রোগ মুক্ত না হলেও ডাক্তারী চিকিৎসায় অনেক রোগী রোগ মুক্ত হয়ে গেলে রোগীর স্বজনরা তখন মনে করেন তেল পড়া, পানি পড়া ও তাবিজ কবজেই রোগ মুক্ত হয়েছে। এ ভাবেই প্রচারে প্রসার ঘটিয়েছেন ওই দুই গ্রহবধু।
ইসলামিক শরিয়াহ অনুযায়ী জ্বীনের আছর বা আক্রমণ থেকে সুরক্ষার জন্য এবং চিকিৎসা হিসেবে পবিত্র কোরআন ও সুন্নাহভিত্তিক উপায় অনুসরণ করা হয়। চিকিৎসার নামে জিনের সাহায্য চাওয়ার দাবিটি প্রতারণামূলক। যা হারাম, কুফর ও শিরকের সাথে জড়িত। চিকিৎসার জন্য জ্বিনের সাহায্য নেয়া ইসলামে সম্পূর্ণরূপে হারাম ও নিষিদ্ধ। অথচ ওই দুই গৃহবধু জ্বীনের মাধ্যমে চিকিৎসা দেয়ার গুজব ছড়িয়ে অসহায় রোগীদের সাথে প্রতারণা করে চলেছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী এ ব্যাপারে সংশিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post