ঝিনাইদহ প্রতিনিধি:
‘নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক অন্যতম হাতিয়ার’ এ শ্লোগানে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা।
শনিবার সকালে শহরের পাগলা কানাই এলাকার সোতোকান কারাতে দো স্কুলে এ সেমিনারের উদ্বোধন করা হয়।
স্কুলের পরিচালক ও প্রশিক্ষক কাজী আলী আহাম্মেদ লিকুর সভাপতিত্বে পরিচালক মাহফুজুর রহমান বিপ্লব’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আহসানুজ্জামান ঝন্টু, সাবেক অধ্যক্ষ মহব্বত হোসেন টিপু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন।
দিনব্যাপী সেমিনারে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থীকে কারাতে প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন ও রেজাউল করিম মাসুম। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে বেল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post