Sunday, 8 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় চলছে পল্লী চিকিৎসক সার্টিফিকেট ব্যবসা!

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 2 November, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় চলছে পল্লী চিকিৎসক সার্টিফিকেট ব্যবসা!
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোমেছুর রহমান, কুষ্টিয়া:

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন অনুয়াযী রেজিস্টার্ড বা ডিগ্রিধারী চিকিৎসক ছাড়া নামের আগে ডাক্তার বা চিকিৎসক পদবি ব্যবহার করা দন্ডনীয় অপরাধ। পল্লী চিকিৎসক এই পদবি ব্যবহার করলে ভ্রাম্যমান আদালত বা আইন অনুযায়ী তাদের জরিমানা করা হয়। অথচ বাংলাদেশের বেশ কয়েকটি জেলাসহ কুষ্টিয়ায় শুরু হয়েছে ফার্মেসী, নার্সিং, পল্লী চিকিৎসকসহ বিভিন্ন কোর্সের নামে সার্টিফিকেট ব্যবসা।

এরমধ্যে ফার্মেসী কোর্স করলে যে সনদ দেয়া হচ্ছে, তা ড্রাগ লাইসেন্স করতে এর কোন মূল্য নেই বা এই কোর্স করে কেউ ফার্মেসী দিতে পারবে না। আবার এ সকল কোর্স করে সরকারী চাকরি পাওয়ারও কোন সুযোগ নেই, তবুও চলছে রমরমা ব্যবসা। আমাদের দেশে শিক্ষিত বেকার তরুন- তরুণীদের অভাব নেই। এরা না বুঝেই ওই সার্টিফিকেট ব্যবসা চক্র গুলোর জালে আটকা পড়েছে। সরেজমিনে দেখা গেছে কুষ্টিয়া শহরের ৩৮ অজুর্নদাস আগরওয়ালা সড়ক, র‌্যাব গলি নামে পরিচিত কোর্টপাড়ায় অবস্থিত ঝিনাইদহ ক্যাডেট একাডেমী, ক্যাডেট কোচিং সেন্টারের দ্বিতীয় তলায় পল্লী চিকিৎসক ও নার্সিং কোর্স, কুষ্টিয়া নাম দিয়ে এবং সরকার অনুমোদিত প্রচার চালিয়ে ভূয়া সার্টিফিকেট ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি প্রতারক চক্র। ঠিক একই ভাবে শহরের স্যার ইকবাল সড়ক বা খন্দকার আমিনুল হক বাদশা সড়ক, নাড়িকেল তলা নামেও পরিচিত কুষ্টিয়া জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সামনে একটি তৃতীয় তলা ভবন ভাড়া নিয়ে আওয়ার হোপ সোয়াইটি মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট কুষ্টিয়া নামের একটি প্রতিষ্ঠান তাদের সাইনবোর্ডে লিখেছেন, “স্বাস্থ্য শিক্ষার প্রশিক্ষণ নিন, বদলে যাবে আপনার দিন” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সককার কর্র্তৃক অনুমোদিত প্রচার চালিয়ে ভূয়া সার্টিফিকেট ব্যবসা চালিয়ে যাচ্ছে আরও একটি প্রতারক চক্র। ঠিক একই ভাবে কুষ্টিয়ার খোকসা উপজেলার থানার মোড়ে আব্দুল গফুর মোল্লা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রচার চালিয়ে পল্লী চিকিৎসক, ফার্মেসী ব্যবসা করার সার্টিফিকেট বিক্রি করছে বলেও অভিযোগ উঠেছে। এ সকল প্রতিষ্ঠান কোর্স দিয়ে সার্টিফিকেট প্রদানের বৈধ কাগজপত্র দেখাতে সক্ষম হয়নি।

এ ব্যাপরে কুষ্টিয়া জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাঃ রহমত উল্লাহ্র সাথে আলোচনা করা হলে তিনি বলেন, ওই সার্টিফিকেট দিয়ে চিকিৎসা দেয়া তো দুরের কথা ফার্মেসী ব্যবসাও করতে পারবে না। এমনকি ড্রাগ লাইসেন্স করার ক্ষেত্রে এর কোনো মূল্য নেই।

এ ব্যাপারে কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, ইতিপূর্বে আমরা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বেশকিছু স্থানে অভিযান চালিয়েছি। আপনারা জানেন যে, এমনি একটি ঘটনাকে কেন্দ্র করে শহরের তুলসান ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। রেজিস্টার্ড বা ডিগ্রিধারী চিকিৎসক ছাড়া কেউ ডাক্তার হতে পারেনা। ডিপ্লোমা পাস করা নার্স যারা তারাও রোগীদের কোন প্রেসক্রিপশন করতে পারবে না। মেডিকেল এ্যাসিস্ট্যান্ট যারা তারা চিকিৎসকদের সহকারী হিসেবে কাজ করে থাকে। কিন্তু তারাও তাদের নামের আগে ডাক্তার লিখতে পারবে না। এমন কোন অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। প্রয়োজনে প্রশাসনের সহযোগীতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক ডাঃ শেখ মোঃ মোশাররফ হোসেনের সাথে আলাপ হলে তিনি বলেন, এ বিষয়ে হাইকোর্টে একটি মামলা ছিল। সেই মামলার রায়ে রেজিস্টার্ড বা ডিগ্রিধারী চিকিৎসক ছাড়া নামের আগে ডাক্তার বা চিকিৎসক পদবি ব্যবহার করা দন্ডনীয় অপরাধ বলে গন্যকরা হয়েছে। তবে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট যারা তারা চিকিৎসকদের সহকারী হিসেবে কাজ করতে পারবে। পল্লী চিকিৎসকদের কোর্স দিয়ে সার্টিফিকেট দেয়ার ব্যাপারে আমি মিনিস্ট্রি পর্যায়ে আলোচনা করবো।

উল্লেখ্য, কুষ্টিয়া জেলার বিভিন্ন হাটবাজারের অলিতে গলিতে হাতুড়ে ডাক্তারদের জমজমাট ব্যবসা চলছে। একদিকে প্রতারিত হচ্ছে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা, সাথে সাথে রোগের ক্ষেত্রে ভুল ঔষধ নির্বাচনের ক্ষেত্রে রোগ সারাতো দুরের কথা রোগ আরোও জটিল আকার ধারণ করছে। প্রতিনিয়ত এরকম অহরহ ঘটনা ঘটলেও হাতুড়ে ডাক্তারদের হাতে সর্বশান্ত হওয়া রোগীরা শেষ পর্যন্ত সুচিকিৎসার জন্য টাকা-পয়সা সংগ্রহ করতে না পেরে ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। কুষ্টিয়া জেলার সবকটি উপজেলার প্রতিটি ইউনিয়নের হাটবাজারগুলোর বিভিন্ন অলিগলি, প্রধান প্রধান সড়কের পাশে কিংবা অনেকে নিজের বাসভবনে মনোরম চেম্বার সঁাজিয়ে দৃষ্টিনন্দন সাইনবোর্ড টাঙ্গিয়ে কথিত হাতুড়ে ডাক্তাররা নিয়মিত রোগী দেখে চলেছে। গ্রামের অশিক্ষিত অজ্ঞ মানুষেরা কিছু হলেই ওই সকল কথিত হাতুড়ে ডাক্তারদের শরাপন্ন হয়। রোগী উপস্থিত হলেই যেনতেন ভাবে প্রেসক্রিপশন করে ঔষধ দিয়ে থাকে এরা। যে রোগের যে ঔষধ প্রয়োজন, সেই ঔষধ না থাকলেও অনেক সময় অন্য ঔষধ দিয়েও বিদায় করা হয় রোগীদের। সামান্য জ্বর, সর্দি, কাশিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ঔষধ ব্যবহার করে রোগীকে আরো বিপদের মধ্যে ফেলে দেয় এরা। অভিজ্ঞ এমবিবিএস ডাক্তারদের নিকট থেকে জানা গেছে, উচ্চ ক্ষমতা সম্পন্ন ঔষধ রোগ নির্নয় না করে ব্যবহার করলে সেই ঔষধ যদি শরীরের সাথে না মানায়, তাহলে সেই রোগীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে অন্য কোন নতুন রোগের জন্ম হতে পারে। এলাকার প্রতিটি হাটবাজার, গ্রাম, এমনকি পাড়ায় পাড়ায় এসব হাতুড়ে ডাক্তারদের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। এক শ্রেণীর অল্পশিক্ষিত ৮ম শ্রেণী কিংবা শুধুমাত্র ‘ব” কলম লেখাপড়া জানা অনেক লোকই এ পেশায় রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অর্থের লোভে নামমাত্র ট্রেনিং এর নামে সার্টিফিকেট হাতে ধরিয়ে দিয়ে সার্টিফিকেট ব্যবসায় মেতে উঠেছে। আর এই সুযোগ গ্রহণ করে এলাকার অশিক্ষিত লোকজনও টাকা দিয়ে সার্টিফিকেট গ্রহণ করে ডাক্তারী করার নামে রোগীদের সাথে নিয়মিত প্রতারণা চালিয়ে যাচ্ছে। এসব কথিত ডাক্তাররা রোগীর ঠিকমত চিকিৎসা দিতে না পারলেও ঔষধ বিক্রি করে রীতিমত অর্থ সংগ্রহ করে যাচ্ছে। এসব ভূয়া ডাক্তারদের দৃষ্টিকাড়া সাইনবোর্ডে দেখা যায় এল এম এ এফ পিতে প্রশিক্ষণ প্রাপ্ত। আবার অনেক ডাক্তার রোগীকে তার চেম্বারে ভীড়ানোর জন্য সাইনবোর্ডের নামের পাশে বড় বড় আর এম পি ডিগ্রী ব্যবহার করে থাকে। আবার কিছু কিছু হাতুড়ে ডাক্তার ওই সকল প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রেনিং বা প্রশিক্ষণ নিয়ে কয়েকটি ক্লাস করে সার্টিফিকেট ম্যানেজ করে চেম্বারের সাইনবোর্ডে ঝুলিয়ে দিয়ে এক সময় বড় বড় ডাক্তার বনে যায়। তবে এদের কারো কারো ক্ষেত্রে রয়েছে মোটামুটি ভাল অভিজ্ঞতা। এদের নিকট রোগী গেলে ঔষধ খেলে সুস্থ হয়ে যায়। অনেক রোগ আছে যেগুলো এমবিবিএস ডাক্তাররা প্রেসক্রিপশন করতে ভয় পাই কিন্তু এসব হাতুড়ে ডাক্তাররা অবৈধ গর্ভপাত থেকে শুরু করে এমন কোন রোগ নেই যার চিকিৎসা করেনা। উপাজেলা সমুহের প্রত্যন্ত ইউনিয়ন গুলোর প্রত্যন্ত গ্রাম্যঞ্চলের এসব কথিত ডাক্তারদের দৌরত্ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা নিজেদের পছন্দ মাফিক ঔষধ রোগীদের দিয়ে সপ্তাহে আরো একবার আসতে বলে। রোগীরা তাদের কথামত এসে বারবার ঔষধ নিলেও কোনকাজ হয়না। হাসপাতালে কিংবা শহরের ভাল এমবিবিএস ডাক্তারদের দেখাতে ইচ্ছুক কিছু রোগী ইচ্ছাপোশন করলেও তারা অভয় দিয়ে নিজেদের ঔষধ বিক্রি করেন। শুধু তাই নয়, শেষ পর্যন্ত রোগীকে সুস্থ্য করতে না পারলে তারা তাদের পূর্ব থেকে কন্ট্রাক্ট করা শহরের ক্লিনিক অথবা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে রোগীকে কঠিন রোগের ভয় দেখিয়ে বিভিন্ন পরীক্ষার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়। আর ওই হাতিয়ে নেয়া টাকার মোটা অংকের কমিশন পান হাতুড়ী ডাক্তাররা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে। ঔষধ ব্যবসা করার ক্ষেত্রে যে ড্রাগ লাইসেন্স প্রয়োজন তা অনেক হাতুড়ী ডাক্তার বা ফার্মেসীর নেই। ড্রাগ লাইসেন্সবিহীন এরা ব্যবসা করে যাচ্ছে। এছাড়াও অর্থের লোভে কতিপয় এমবিবিএস চিকিৎসকরা ওই সকল প্রতিষ্ঠানে হাজির হয়ে ট্রেনিং দিয়ে সহযোগীতা করছে বলেও অভিযোগ রয়েছে। অপরদিকে কতিপয় বেসরকারী এমবিবিএস চিকিৎসক যারা ট্রেনিং দিচ্ছেন। তাদের অনেকের রয়েছে নিজের ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। এ সকল চিকিৎসকদের একটি বিশেষ লাভ রয়েছে। নামমাত্র ট্রেনিং দিয়ে কথিত পল্লী চিকিৎসক তৈরী করতে পারলেই এরাইতো রোগী পাঠাবে তাদের প্রতিষ্ঠানে।

বর্তমানে কুষ্টিয়ায় কথিত হাতুড়ে ডাক্তারদের দৌরত্ম দিন দিন বেড়েই চলেছে। এ সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কুষ্টিয়া সিভিল সার্জনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন কুষ্টিয়াবাসী।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অক্টোবরে রেকর্ড প্রাণহানির পর ডেঙ্গুতে এবার আরও ৬ জনের মৃত্যু

Next Post

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

Related Posts

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত
স্থানীয় খবর

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭
স্থানীয় খবর

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
স্থানীয় খবর

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Next Post
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist