হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া)”দক্ষ যুব গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে রবিবার(১লা নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ -এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।প্রধান অতিথি যুবকদের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থিত যুবকদের অবহিত করেন।এবং উপস্থিত তরুণ তরুণীদের মাঝে উৎসাহ প্রদানে বিভিন্ন বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে যুবসমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে ২জনকে যুব ঋণের দেড় লাখ টাকা করে মোট ৩লাখ টাকার চেক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক দলের নেতাকর্মী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং তরুণ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post