Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

হারিয়ে যাচ্ছে শীতে পিঠা খাওয়ার আনন্দ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 2 November, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
হারিয়ে যাচ্ছে শীতে পিঠা খাওয়ার আনন্দ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোমেছুর রহমান, কুষ্টিয়া:

কুয়াশার চাঁদর জড়িয়ে শীত আসছে গুটি গুটি পায়ে। ভোরের শিশির আর রাতের শিতল আবহাওয়া জানিয়ে দিচ্ছে শীতের আগমনিবার্তা। কদিন পরেই নতুন ধানে কৃষকের গোলা ভরে ওঠবে। এ সময়ে দেশের প্রতিটি গ্রামে বিভিন্ন ধরনের মজার মজার পিঠা পায়েশ খাওয়ার ধুম পড়ে যায়। সাথে চলে নবান্নের উৎসব। ঘরে ঘরে দেখা যায় পাটি শাপটা, চিতই, পাকান, সাড়া, কুলশী, শাপলা, কাঁঠাল পাতা, ছই, দুধ ভিজানো, ধুপি বা ভাপা পিঠাসহ হরেক রকমের বিপুল সমারহ। সকালে অথবা সন্ধ্যায় সবাই মিলে পিঠা খাওয়ার আয়োজন সৃষ্টি করে এক মোহনীয় আনন্দময় পরিবেশ। এ সময় প্রচন্ড ব্যস্ততা দেখা যেত বাড়ীর মেয়েদের মধ্যে ঢেঁকির সুমধুর ছন্দ তুলে চাউল গুড়া করতো তারা। কেউ কেউ ওই চাউল গুড়া ও গুড় একসাথে মিশিয়ে তৈরী করতো সুস্বাদু নানা রকম পিঠা। বাড়ির কচি-কাচা, বৃদ্ধা-বৃদ্ধ ও পুরুষেরা বাড়ীর উঠানের মাঝে পাটি বিছিয়ে পিঠা খাওয়ার সাথে সাথে মজার মজার গল্প আর হাসি আনন্দে মেতে উঠতো। এই অপরূপ দৃশ্য গ্রাম বাংলার চিরায়িত ঐতিহ্য। যে দৃশ্য এদেশের শহরের ছেলে মেয়েদের কাছে কাল্পনিক স্বপ্ন অথবা রূপকথার গল্পের মত। শীতের সকালে কনকনে ঠান্ডার মধ্যে জ্বলন্ত চুলার পাশে বসে গরম ধুপি পিঠা খাওয়া কি যে মজার কত আনন্দের সেটা বুঝতে পারেনা এ প্রজন্মের শহরের মানুষেরা। তবে দিন দিন হারিয়ে যাচ্ছে শীতে শহরে পিঠা খাওয়ার আনন্দ। ঢেঁকির সুমধুর ছন্দ আর কানে আসে না। হারিয়ে গেছে ঢেঁকির পরিচিত সেই শব্দ। এখন বাজারে এসেছে আধুনিক মেশিন আর পিঠা তৈরীর নানান রকমের ওভেন, বাজারে পাওয়া যাচ্ছে পিঠা তৈরীর বিভিন্ন ছাঁচ ও পাত্র। অনলাইন আর ইউটিউব চ্যানেল র্সাস করলেই পাওয়া যায় হরেক রকম পিঠা তৈরীর ফরমূলা। তবে পিঠা খাওয়ার আনন্দের কিছু ছোঁয়া নিতে তারা পিঠা ক্রয় করে খায় শহরের বিভিন্ন মোড়ের পিঠা বিক্রেতাদের নিকট থেকে। তেমনি ধুপি পিঠা বিক্রেতা শামিম। যে বয়সে তার বই-খাতা নিয়ে স্কুলে যাবার কথা সেই বয়সে সে পরিবারের কিছুটা আর্থিক স্বচ্ছলতার জন্য পিঠা বিক্রয় করে। শামিম জানায়, তার বাবা রিকশা চালক। ছোট বোন মাকে নিয়ে বেশ কয়েক জনের পরিবার তাদের। বাবাকে সাহায্য করতে ভোর ৫ টা থেকে সকাল ১০ টা এবং বিকেল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে সে পিঠা বিক্রয় করে। কুষ্টিয়া শহরের হাসপাতাল মোড়ে পিঠা বিক্রয় করে সাইদ নামের এক যুবক। সে জানায়, সকাল থেকে বিকেল পর্যন্ত সে ভাড়াই চালিত রিকশা চালায়। এতে তার ৩’শ থেকে ৪’শ টাকা আয় হয়। বাড়তি আয়ের জন্য বিকেলে চলে আসে হাসপাতাল মোড়ে পিঠা বিক্রয় করতে। পিঠা বিক্রয় করে ৫’শ টাকা থেকে ৬’শ টাকা আয় হয়। দুই বেলা মিলিয়ে তার প্রায় হাজার টাকা আয় হয়। প্রতিদিন ২ হাজার থেকে ২ হাজার ৫’শ টাকার পিঠা বিক্রয় হয়। মোট ১০/১২ কেজি চাউলের গুড়া ও ৩/৪ কেজি গুড় প্রয়োজন হয়। এখানে ধুপি পিঠা বিক্রয় হচ্ছে ১০ টাকা পিচ, পাকান পিঠা ১০ টাকা পিচ ও সাড়া পিঠা ৫ পিচ বিক্রয় হচ্ছে ২০ টাকায়। তার দোকানে পিঠা খেতে আসে ওষুধের দোকানদার, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, নার্স, রোগীর লোকজন, রিকশাওয়ালাসহ অনেকেই তার পিঠা খায়। সে আরও জানায়, শীত পড়া শুরু হলে আরও বেশি পিঠা বিক্রি হবে। লাভও বেশি হবে। শীতের মধ্যে তার পিঠা প্রতিদিন ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। তবে এখন খেজুরের গুড় পাওয়া যাচ্ছেনা তাই আখেঁর গুড় ও চিনি দিয়ে পিঠা তৈরী করছে। আঁখের গুড় ১’শ ৪০ টাকা কেজি নিচ্ছে। দেশি চিনি প্রতিকেজি ১’শ ৩০ টাকা। শহরের কেন্দ্রীয় পৌর গোরস্থানের সামনে পিঠা বিক্রেতা নজরুল বলেন, সকালে সে গোরস্থানে কাজ করে। বিভিন্ন কবর কাঁটা ও কবর পরিস্কার করে দেয়। গোরস্থানে আগত মানুষ কবর পরিস্কারের জন্য খুশি হয়ে যা দেয়, তাই সে নেয়। বাড়তি আয়ের জন্য সে ও তার স্ত্রী বিকেল ৩ টা থেকে পিঠা বিক্রি করে। প্রতিদিন সে ১ হাজার ৫’শ থেকে ১ হাজার ৮ শত টাকার পিঠা বিক্রয় করে। লাভ হয় ৫’শ টাকা থেকে ৬’শ টাকা। সে আরও জানায়, ৫০ টাকা কেজি দরে চাউল কিনে ভাঙ্গাতে হয়। আগে চাল ভাঙ্গাতে ৮ টাকা কেজি নিত। এখন প্রতিকেজি ১০ টাকা করে নিচ্ছে। খড়ি কিনতে হচ্ছে ৪’শ টাকা মন। তার কাছে রিকশাওয়ালাসহ বিভিন্ন শ্রেণীর লোকজন আসে। অনেক ধনী ব্যক্তিরা নিজের পরিবারের সাথে খাওয়ার জন্য পিঠা বাড়ীতে নিয়ে যায়। তারা দু’জনেই বলে, ১০ টাকা দামের ধুপি পিঠাই বেশী বিক্রি হয়। তবে ১৫ টাকা দামের স্পেশাল পিঠাও আছে। সাড়া পিঠা ৫ পিচ ২৫ টাকা বিক্রি হচ্ছে। শহরের কর্মব্যস্ততার ভীড়ে এই পিঠা বিক্রেতারাই সবাইকে পিঠা খাওয়ার আনন্দ কিছুটা হলেও বুঝতে দেয়। আর এই সকল পিঠা বিক্রেতারাই ধরে রেখেছে শহরবাসীর পিঠা খাওয়ার আনন্দ।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দৌলতপুরে ‘জাতীয় যুব দিবস পালিত

Next Post

এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist