কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় উম্মুল কুরআন মডেল মাদ্রাসা এর উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ শে অক্টোবর শনিবার সকাল দশটায় কুষ্টিয়া শহরস্থ চোড়হাঁস আদর্শ পাড়া নাজির মোড়ে মাদ্রাসার উদ্বোধন হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সম্মানিত সভাপতি বড় আইলচারা জামিয়া ইসলামিয়া বালক বালিকা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল হামিদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ সিরাজুল হক, কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আশরাফুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফেজ আবু দাউদ সাহেব, হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব, কুষ্টিয়া কুয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা শিহাব উদ্দিন সাহেব, বাইতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হযরত মাওলানা ইলিয়াস শাহ। কুষ্টিয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ আসাদুজ্জামান সাহেব, হযরত মাওলানা আশরাফ আলী সাহেব। জামিয়া আরাবিয়া তাসমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হযরত মওলানা খলিলুর রহমান সাহেব, আল আরাফাহ ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা হাফেজ ফয়সাল রানা সাহেব, প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সদস্য ও ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ লুৎফুর রহমান, পরিচালনা পর্ষদ সদস্য হাফেজ মাওলানা হাবিবুর রহমান, হাফেজ মাওলানা মুফতি মাহাদী হাসান । এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে তাদের মূল্যবান বক্তব্য ও পরামর্শ প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি তো করেন উম্মুল কুরআন ফাউন্ডেশন এর মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াবি দ শিক্ষাবিদ সমাজসেবক মোঃ করিমুল হক, অনুষ্ঠান পরিচালনা করেন উম্মুল কুরআন মডেল মাদ্রাসার পরিচালনা পর্ষদ সদস্য, ম্যানেজিং ডাইরেক্টর ও প্রতিষ্ঠান পরিচালক ড. হযরত মাওলানা মিজানুর রহমান খান।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post