Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

এন্ড্রু কিশোরের ৭১তম জন্মবার্ষিকী, যা বললেন হানিফ সংকেত

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 4 November, 2026.
in বিনোদন
0
এন্ড্রু কিশোরের ৭১তম জন্মবার্ষিকী, যা বললেন হানিফ সংকেত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বিনোদন ডেস্ক
আজ ৪ নভেম্বর প্লেব্যাক সম্রাট খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের ৭১তম জন্মদিন। ১৯৫৫ সালের এই দিনে রাজশাহীতে জন্মগ্রহণ করেন বাংলা গানের কিংবদন্তি এই কণ্ঠশিল্পী। এন্ড্রু কিশোরের প্রয়াণের পর এ বছর তাঁর পঞ্চম জন্মদিন। বিশেষ দিনে সহকর্মী শুভানুধ্যায়ীদের অনেকে স্মরণ করছেন তাঁকে। এ তালিকায় রয়েছেন একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত।

বুধবার সামাজিক মাধ্যমে গায়কের সঙ্গে একটি ছবি শেয়ার করে হানিফ সংকেত লিখেছেন, ‘শিল্পী এন্ড্রু কিশোর— একজন আদর্শ মানুষ। খ্যাতির চাইতে যাঁর কণ্ঠের দ্যুতিই ছিল বেশি। তাঁর গাওয়া অসংখ্য গান আজও অম্লান, কালজয়ী।’

তিনি যোগ করেন, “বাংলা গানের ঐশ্বর্য এন্ড্রু কিশোর ছিলেন ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী। শুধু ‘ইত্যাদি’র জন্যই তিনি গেয়েছিলেন প্রায় অর্ধশতাধিক গান, যার অধিকাংশই দেশাত্মবোধক। তাঁর সেই প্রাণস্পর্শী কণ্ঠের দেশপ্রেম আজও আমাদের আলোড়িত করে। মৃত্যুর আগে টিভিতে তাঁর শেষ গানটিও গেয়েছিলেন ‘ইত্যাদি’তে। আজ তাঁর ৭১তম জন্মবার্ষিকী। আমাদের মাঝে না থাকলেও তিনি বেঁচে আছেন তাঁর প্রতিটি সুরে, গানে আর শ্রোতাদের হৃদয়ের অন্তিম গভীরে। গানের মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে। ওপারে ভালো থাকুন, বাংলা গানের এই চিরসবুজ ঐশ্বর্য—এই কামনা করছি।”

১৯৭৭ সালে আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানটির মাধ্যমে চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করেন এন্ড্রু কিশোর। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই শিল্পীর কণ্ঠে গাওয়া ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘কারে দেখাব মনের দুঃখ গো’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘তুমি আমার জীবন’, ‘আমার বুকের মধ্যিখানে’ ও ‘সবাই তো ভালোবাসা চায়’—এখনো শ্রোতাদের হৃদয়ে অমলিন।

এন্ড্রু কিশোরের বাবা ক্ষীতিশ চন্দ্র বাড়ৈ ও মা মিনু বাড়ৈ রাজশাহীর বুলনপুর মিশন গার্লস হাইস্কুলে শিক্ষকতা করতেন। তাঁর মা ছিলেন সংগীতানুরাগী; প্রিয় শিল্পী ছিলেন কিশোর কুমার। প্রিয় শিল্পীর নাম অনুসারেই সন্তানের নাম রাখেন ‘কিশোর’। মায়ের স্বপ্ন পূরণে সংগীতের পথে এগিয়ে যান এন্ড্রু কিশোর।

আব্দুল আজিজ বাচ্চুর কাছে প্রাথমিকভাবে সংগীতের পাঠ নেন তিনি। স্বাধীনতার পর নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, আধুনিক, লোকসংগীত ও দেশাত্মবোধক গানের শিল্পী হিসেবে রাজশাহী বেতারে তালিকাভুক্ত হন। পরে চলচ্চিত্রের গানে তাঁর কণ্ঠ হয়ে ওঠে বাংলা গানের এক পরিচিত ও প্রিয় নাম।

‎দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২০ সালের ৬ জুলাই মৃত্যুবরণ করেন এন্ড্রু কিশোর। তাঁর কণ্ঠের অসংখ্য গান আজও শ্রোতাদের স্মৃতিতে, ভালোবাসায় ও সংগীতের ভুবনে বেঁচে আছে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে

Next Post

সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

Related Posts

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
বিনোদন

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ মুকুট জিতলেন সামিরা খান মাহি
বিনোদন

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ মুকুট জিতলেন সামিরা খান মাহি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
বিনোদন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

Next Post
সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist