কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৬ই নভেম্বর) বিকেল ৩টায় ধরমপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের আয়োজন ধরমপুর হাইস্কুল ফুটবল মাঠ প্রাঙ্গণে সূর্যতরুণ ক্লাব, ধরমপুর(ভেড়ামারা) বনাম নাটোর জেলা ফুটবল একাদশ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃহত্তর কুষ্টিয়া-২, ৩ ও ৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসন (৩০৬)-এর সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মিসেস ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম আলম, যুগ্ম আহবায়ক জানবার হোসেন, পৌর বিএনপির সাধারণত সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু।
ধরমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার ও সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন পাতল বিশ্বাস এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুবেল, ধরমপুর ইউপির যুবদলের আহ্বায়ক নান্টু, সদস্য সচিব শাহিন মাষ্টার, ভেড়ামারা উপজেলা যুবদল সদস্য ও কুষ্টিয়া জিয়া সাইবার ফোর্স সহ সভাপতি মিলন খান, নারী ও শিশু অধিকার-ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব কাউছার আজম প্রমূখ।
খেলায় সূর্যতরুণ ক্লাব, ধরমপুর(ভেড়ামারা) ০৩-০১ গোলে নাটোর জেলা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিঠু।
প্রিন্ট করুন









Discussion about this post