৫ নভেস্বর বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া বাজারের জাপান টোব্যাকোর সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ঈদগাহ সংলগ্ন এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষে মোঃ মাহমুদুল হাসান (মারুফ)নামের এক মোটরসাইকেল চালক ঘটনা স্থলে মারা যায় । উল্লেখ্য, নিহত যুবকের পরিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন খবর পাইনি বলে জানা গেছে। সঠিক ভাবে পরিচয়ও নিশ্চিত করা সম্ভব হয়নি।অপর দিকে কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা লেগে রোকন ইসলাম (১৮)নামের এক যুবক মারা যায়। বৃহস্পতিবার, ৫ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শশীধরপুর-স্বরূপপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকন উপজেলার তারাগুনিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় ডিস কেবল লাইনে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ি থেকে কাজে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি তালগাছে ধাক্কা লাগে তার। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, দুর্ঘটনায় এক তরুণ নিহত হওয়ার খবর পেয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে তরুণের মৃত্যুর ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রিন্ট করুন










Discussion about this post