মোমেছুর রহমান, কুষ্টিয়া
কুষ্টিয়া শহরের বারখাদা জুগিয়া আবাসিক এলাকায় সরকারি নিয়মনীতির কোন রকম তোয়াক্কা না করে বেআইনি ভাবে চলছে উডল্যান্ড প্লাইউড এন্ড পার্টিক্যাল বোর্ড মিলস্। এছাড়াও ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিন পরিবেশ দূষণের অভিযোগ রয়েছে। ওর্ই মিলস্’র বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগের ভিত্তিতে সম্প্রতি কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ ওই কারখানায় পরিদর্শনে গিয়ে দেখতে পায় ওই কারখানায় বর্জ্য হিসেবে সৃষ্ট ধোঁয়া ৭০ ফুট উঁচু এসএস চিমনি ও একজস্ট ফ্যান দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়াও উৎপাদন পক্রিয়ায় সৃষ্ট ভ্যাপোরের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র ডাস্ট পার্টিকেল একত্র হয়ে জমাট বেধে আশে পাশের ঘরবাড়ি ও লোকালয়ে পতিত হয়ে দূষণের সৃষ্টি করছে। যা বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮ এর (ক) এর পরিপন্থি। এ সময় আশপাশের বসবাসকারী এলাকার লোকজনের সাথে তারা কথা বলেও এ বিষয়ের সত্যতা পেয়ে ওই কারখানার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ ওই নোটিশে উপরোক্ত বিষয়গুলো উল্লেখ করে মিল কর্তৃপক্ষকে জানিয়েছেন, পরিবেশ অধিদপ্তর কর্র্তৃক প্রদত্ত লাইসেন্স এর (১, ৪, ১৪ ও ১৭) নং শর্তাবলী লঙ্ঘন করছে মর্মে প্রতীয়মান হওয়ায় কেন আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা আগামী ৭ কর্মদিবসের মধ্যে অত্র কার্যালয়ে উপস্থাপনের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র জানায়, কুষ্টিয়া-ভেড়ামারা সড়কটির জুগিয়া নামক স্থানে সড়কটির এক পাশ দখল করে প্রাই সময় গাছের গুলি, কাঠ ও খড়ি বোঝাইকৃত ট্রাক, নছিমন, আলমসাধু রাখা হয়। যার কারনে ইতি পূর্বে সেখানে সড়ক দূর্ঘটনায় অনেকেই আহত ও নিহত হয়েছে। ওই প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ কাঠের গুলি মজুত করা হয়। যা দেশের বনজ সম্পদ উজাড় করে প্রতিদিন ট্রাক ট্রাক গাছের গুলি ওই প্রতিষ্ঠানে নিয়ে আসা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিষ্ঠানের কয়েকজন শ্রমিক জানান, নিয়মিত কাজ করলেও তাদের অনেককেই নিয়োগপত্র দেওয়া হয়নি। প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসার কোন ব্যবস্থা নেই। এমনকি কেউ হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার কোন ব্যবস্থা নেই। কেউ অসুস্থ্য হয়ে পড়লে তার পরিবারকে সংবাদ দেওয়া হয়। পরিবারের লোকজন এসে অসুস্থ্য শ্রমিককে হাসপাতালে নিয়ে যায় বলেও অভিযোগ রয়েছে। শ্রমিকরা প্রতিদিন বিরতিসহ ১০ ঘন্টার বেশি কাজ করলেও অধিকাল কাজের জন্য আইনানুগ ভাতা পরিশোধ করা হয়না। এ সংক্রান্ত ওই প্রতিষ্ঠানে রেজিস্টার সংরক্ষণও করা হয়না। সরেজমিনে দেখা গেছে, ওই প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা মাস্ক ব্যবহার করেনা। অনুমোদিত নঙ্ার সাথে বর্তমান কারখানার কোন মিল নেই। কারখানার বর্জ্য আশপাশের ডোবা ও ড্রেনের মধ্যে ফেলা হচ্ছে। প্রতিষ্ঠানের কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ হচ্ছে। যা পরিবেশের জন্য চরম হুমকি। এ প্রতিষ্ঠানের বর্জ্য ড্রেন, নালা, খাদ হয়ে নদীর পানিতে মিশে দূষিত করছে নদীর পানি। ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। এতে করে ক্যানাল ও নদীর পানি কৃষকের কৃষি কাজে ব্যাবহারের অনুপযোগী হয়ে পড়ছে। ফলে স্থানীয় কয়েক হাজার হেক্টর কৃষি জমির চাষিরা পরেছে বিপাকে। ওই কারখার বর্জ্য ও গন্ধ যুক্ত পানি ব্যবহারে বাধ্য হচ্ছে চাষিরা। বিষাক্ত পানি ব্যবহার করায় কৃষিজমির উর্বরতা হ্রাস পাচ্ছে ও আবাদি ফসলের চরম ক্ষতি সাধিত হচ্ছে। এছাড়া ২০ হাজারের বেশি পরিবার স্বাস্থ্য ঝুকিতে রয়েছে। শিশুদের বিভিন্ন ধরনের রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ওই দূষিত পানি ব্যবহারের কারনে কৃষকদের চর্ম রোগসহ নানা রকমের রোগের সৃষ্টি হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের চোখ এড়িয়ে অবৈধ ভাবে কারখানার দূষিত তরল বর্জ্য ও গন্ধযুক্ত পানি ড্রেনের মাধ্যমে বাইরে চলে আসছিল। যা আইনের পরিপন্থি ও পরিবেশের জন্য চরম হুমকি। শিল্প কলকারখানা অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের নজর এড়িয়ে নানা অনিয়ম করা হচ্ছে ওই কারখানায়। স্থানীয় ২০ হাজার পরিবার বাঁচাতে এলাকার সচেতন মহলের দাবি ওই কারখানাটি আবাসিক এলাকা থেকে সরিয়ে বিসিক শিল্পনগরী এলাকায় করা হোক। এদিকে ওই এলাকার অধিবাসীদের সঙ্গে কথা বললে তারা সীমাহীন ক্ষোভ শোনাতে থাকেন অনেকেই। কেউ কেউ এ ব্যাপারে প্রতিবাদ করতে গেলে তাকে পরিবারসহ উচ্ছেদ করার ভয় দেখানো হয় বলে তারা অভিযোগ করেন। ওই কারখানা থেকে প্রতিদিন প্রচুর ছাই কাঠের গুড়া বেড় হচ্ছে। এগুলো খোলা স্থানে রাখা হচ্ছে। এছাড়াও তারা আরও বলেন, বর্ষার সময় একটু বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যাচ্ছে এখানকার রাস্তঘাট, বিদ্যালয়, বসত বাড়ি ও প্রতিষ্ঠান। বিশেষ করে কাঠের গুড়া ও ছাইয়ের কণা বাতাসে মিশে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে। এতে ওই এলাকার বাড়ি ঘর, গাছপালা, ফসল, ঘরের ভিতরের আসবাব পত্রের উপর আস্তরনের সৃষ্টি হচ্ছে। মানুষের নিশ্বাসের সাথে মিশে দেহে প্রবেশ করে নানা রকম জটিল রোগের সৃষ্টি করছে। বিশেষ করে শিশুরা শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও মঙ্গলবাড়ীয়া থেকে ত্রিমোহনী মোড় পর্যন্ত সড়কটিতে চলাচলকারীদের চোখে কাঠের গুড়া ও ছাইয়ের কণা পড়ে দূর্ঘটনাও ঘটছে। ওই কারখানা থেকে ব্যাপক কালো ধোয়ার সৃষ্টি হচ্ছে। যা মানবদেহের জন্য ক্ষতিকর কার্বনডাই অক্সাইড বহন করে। এ কারখানার বিরুদ্ধে বর্জ্য, ছায়ের কণা এবং বয়লারের কালো ধোয়ার ভয়ংঙ্কর পরিবেশ দুষনের হাত থেকে রক্ষা পেতে এলাকাবাসী ও কুষ্টিয়ার সচেতন মহল ওই এলাকার ২০ হাজার পরিবারকে দূষিত পরিবেশের হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পরিবেশ অধিদপ্তরসহ প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।
ইতিপূর্বে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বর্জ্য পদার্থ, কাঠের গুড়া এবং বয়লারের কালো ধোয়ার ভয়ংঙ্কর পরিবেশ দুষনের হাত থেকে রক্ষা পেতে জুগিয়া গ্রামবাসী ওই প্রতিষ্ঠানটি শিল্প এলাকায় স্থানান্তরের দাবি করেন তৎকালীন জেলা প্রশাসকের নিকট। সে সময় ওই আবেদনটি এ্যাডভোকেট আসাদুজ্জামান খানের মাধ্যমে জেলা প্রশাসকের নিকট প্রেরণ করা হয়। এছাড়াও ওই আবেদনটির অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বর্ণ ও পরিবেশ মন্ত্রনালয়ের সচিব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান কারখানা পরিদর্শক, কাস্টম এঙ্াইজ ও ভ্যাট’র বিভাগীয় কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও উডল্যান্ড প্লাইউড এন্ড পার্টিক্যাল বোর্ড মিলস্’র ম্যানেজিং ডাইরেক্টর বরাবর পাঠানো হয়। ওই অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, জুগিয়া গ্রাম একটি ঘনবসতিপূর্ন আবাসিক এলাকা। ওই আবাসিক এলাকার মধ্যেই উডল্যান্ড প্লাইউড এন্ড পার্টিক্যাল বোর্ড মিলস্ লিঃ অবস্থিত। এ প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ও কুঠির শিল্প হিসাবে নিবন্ধিত হয়ে স্বল্প পরিসরে ব্যাবসা শুরু করে। বর্তমান সেখানে অটোম্যাটিক উড ফার্নিশিং যন্ত্রাংশ স্থাপন করায় কাঠের গুড়া, কণা বাতাসে মিশে প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে। এতে ওই এলাকার বাড়ি ঘর, গাছপালা, ঘরের ভিতরের আসবাব পত্রের উপর আস্তরনের সৃষ্টি হচ্ছে। মানুষের নিশ্বাসের সাথে মিশে দেহে প্রবেশ করে নানা রকম জটিল রোগের সৃষ্টি করছে। বিশেষ করে শিশুরা শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও ওই প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা জীবন হানিকর রোগে আক্রান্ত হচ্ছে। ফ্যাক্টরীর বয়লারে নিয়ম বহির্ভূত ভাবে কাঠ পোড়ানোর কারনে ব্যাপক কালো ধোয়ার সৃষ্টি করে। যা মানবদেহের জন্য ক্ষতিকর কার্বনডাই অক্সাইড বহন করে। আইনানুযায়ী কাস্টম্ এঙ্াইজ ও ভ্যাট কর্তৃপক্ষের উপস্থিতিতে উৎপাদিত পন্য দিনের বেলায় ট্রাক লোড দেয়ার বিধান থাকলেও সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার উদ্দেশে চালানে উল্লে¬খিত সংখ্যার দ্বিগুন পণ্য গভীর রাতে পাচার করা হয় অভিযোগ রয়েছে। অনবরত ট্রাকের হর্ণের শব্দে ফ্যাক্টরীর পার্শ্ববর্তী বসবাসকারী জনগণ আতংকিত হয়ে ঘুম থেকে জেগে উঠে। বিশেষ করে শিশুরা মারাত্মক শব্দ দুষনের স্বীকার হয়। সর্বোপরি আবাসিক এলাকায় এমন মিল ফ্যাক্টরি স্থাপনের ফলে পার্শ্ববর্তী প্রায় ১ কিলোমিটার এলাকার পরিবেশ দূষণ হচ্ছে। যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকী এবং বসবাস অযোগ্য পরিবেশ তৈরি হচ্ছে। তারা আরও উল্লে¬খ করেন সরকার কর্তৃক শিল্পকারখানা স্থাপনের নির্ধারিত এলাকা বিসিক শিল্প নগরী রয়েছে। তাই জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উডল্যান্ড প্লাইউড এন্ড পার্টিক্যাল বোর্ড মিলস্ লিঃ বিসিক শিল্প এলাকায় বা শিল্পায়নের জন্য নির্ধারিত এলাকায় প্রতিস্থাপন করা আবশ্যক বলে তারা দাবি করেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post