সুনামগঞ্জ প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে বিশাল শোভাযাত্রা সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকেই খন্ড খন্ড মিছিলে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এক সমাবেশে মিলিত হন নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডাক টেলিযোগাযোগ তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন এমপি, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী,জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য সচিব এডভোকেট মোঃ আব্দুল হক,মোঃ আকবর আলী,নাদীর আহমদ,মোঃ রেজাউল হক,আ ত ম মিসবাহ,এডভোকেট শেরেনুর আলী,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমীন,সিনিয়র সহ সভাপতি সোহল আহমদ,সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ কয়েস,যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হক কালারাচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন,সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু,সদস্য সচিব এড. দীপংঙ্কর বণিক সুজিত,পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ ও জেলা ছাত্রদলের সভাপতি তারেক আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, ৭ই নভেম্বর কেবল অতীতের কোন স্মরণের দিন নয়। এটি গণতন্ত্রে অধিকার ও জাতীয় ঐক্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন। এছাড়া বক্তারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান। তারা আরো বলেন,বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখে অনেকেই আবুল তাবোল বকছেন। ওদের ব্যাপারে সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রেখে যেকোন ধরনের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত থাকার আহবান জানান বক্তারা ।
অন্যদিকে দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে সুনামগঞ্জে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে তারুণ্যের শক্তি, মেধা ও ক্রীড়া প্রতিভার বিকাশে দেশব্যাপী শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)
এর অংশ হিসেবে সুনামগঞ্জ সদর উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৪ (সদর ও বিশ্বম্বরপুর) থেকে নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন। অনুষ্ঠান শেষে নতুন কুড়ি স্পোর্টস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন তারা। জেলার তাহিরপুর উপজেলায় বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা,তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জুনাব আলীর নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে অনুরুপ কর্মসুচি পালন করে তাহিরপুর উপজেলা বিএনপি।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post