মোমেছুর রহমান, কুষ্টিয়া:
কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী কুষ্টিয়া জেলায় মোট ইটভাটার সংখ্যা ২ শত ১টি। এর মধ্যে ১৭টি ইটভাটা বৈধ আর ১শত ৮৪টি অবৈধ। এ পযর্ন্ত অভিযান চলিয়ে ৪ টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। অন্যগুলো চলছে।
এ ব্যাপারে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ এমদাদুল হক বলেন, ইতিমধ্যেই আমড়া ভ্রামমান আদালতের মাধ্যমে ৪টি ইট ভাটা গুড়িয়ে দিয়েছি। এখন থেকে প্রতি সপ্তাহে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সূত্র জানায়, সরকার গত ২০০২ সালে ইট ভাটায় ড্রাম চিমনি’র ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেন। এর পরবর্তীতে গত ২০১৪ সালের ১ জুলাই থেকে ইটভাটায় ১’শ ২০ ফিটের ফিঙ্ট চিমনি ব্যবহারও নিষিদ্ধ ঘোষণা করা হয়। শুধুমাত্র জিগজ্যাগ জাতীয় ইটভাটাগুলো বৈধ ঘোষণা করেন। কুষ্টিয়ায় প্রায় ২ শতাধিক ইটভাটা রয়েছে। এরমধ্যে মাত্র ১৭টি ইটভাটা বৈধ বলে জানা গেছে। এ বছর কুষ্টিয়ার ৪টি ইটভাটাই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ড্রাম চিমনি ও কাঁচা ইট ভেঙ্গে ধ্বংস করে দেন। এদিকে ইবি থানার কৃত্তিনগর এলাকায় আবাদি জমির মধ্যে ড্রাম চিমনির ইটভাটা নির্মাণ করা হয়েছে। তার দেখা দেখি অন্যান্যরা স্ব স্ব স্থানে ড্রাম চিমনি’র ইটভাটা গড়ে তুলেছেন। বিশেষ করে কুষ্টিয়ার শহরতলীর গড়াই নদীর চর এলাকা, তালবাড়ীয়া ইউনিয়নের চারুলিয়াসহ বেশকয়েকটি স্থানে ভ্রামমান আদালতের অভিযান না থাকায় ইটভাটা মালিকরা বীরদর্পে অবৈধভাবে করাতকল স্থাপন করে ড্রাম চিমনির ইটভাটা গুলোতে কাঠ পুড়িয়ে ইট তৈরি করে আসছে। এছাড়াও বর্তমান এ জেলায় ইটভাটা গুলোতে অবৈধভাবে ইট পোড়ানোর জন্য বিপুল পরিমাণ কাঠের খড়ি মজুত করা হয়েছে। দেশের বনজ সম্পদ উজাড় করে প্রতিদিন ট্রাক ট্রাক খড়ি কুষ্টিয়ার ইটভাটাগুলোয় নিয়ে আসা হচ্ছে। সরকারি নিয়মনীতির কোন রকম তোয়াক্কা না করে এখানকার ইটভাটা মালিকরা তাদের ইট পোড়ানোর জন্য কাঠের খড়ি আমদানির প্রতিযোগিতায় মাঠে নেমেছেন। অবৈধ ভাবে সমান তালেই চলছে ১’২০ ফিটের ফিঙ্ট ও ড্রাম চিমনি। বর্তমান কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় প্রায় ২ শতাধিক ইটভাটা রয়েছে। পরিবেশ বান্ধব এলাকায় ইটভাটা স্থাপন এবং ভাটায় জ্বালানি হিসেবে কয়লা পোড়ানোর নিয়ম থাকলেও এ জেলায় তা কোন ভাবেই মানা হচ্ছেনা। সরকারি নির্দেশ মতে ১’শ ২০ ফুট ফিঙ্ট ও ড্রাম চিমনির ব্যবহার নিষিদ্ধ করা হলেও এখানকার ইটভাটা মালিক সরকারের এই নির্দেশ অমান্য করে ইতিপূর্বে আদালতে রিট করার নামে ১’শ ২০ ফিটের ফিঙ্ট চিমনিসহ আগের সেই ড্রাম চিমনি ব্যবহার করেছে। শুধু তাই নয় কয়েকটি ইটভাটায় অবৈধভাবে করাতকল স্থাপন করে কাঠ চিরে ভাটায় পোড়ানো হচ্ছে। সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে ইটভাটা গুলোতে জ্বালানি হিসেবে শুধুমাত্র কয়লা ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হলেও এ জেলায় সরকারের এ নির্দেশ কিছুতেই মানা হচ্ছেনা। কয়লার পরিবর্তে এখানকার প্রতিটি ইটভাটায় মজুত করা হচ্ছে বিপুল পরিমাণ খড়ি। বনজ সম্পদ উজাড় করে দেশের দক্ষিণ অঞ্চল থেকে প্রতিদিন ট্রাক ট্রাক খড়ি এসব ইটভাটায় মজুত করা হচ্ছে। প্রশাসনের নাকের ডগার ওপর দিয়ে এসব খড়ি বোঝাই ট্রাক প্রতিদিন নির্বিঘ্নে পারাপার হচ্ছে।
সচেতন মহলের দাবি অবৈধ সকল ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটা গুলো বন্ধ করে দিয়ে পরিবেশ বান্ধব এলাকায় ইটভাটা স্থাপন এবং ইটভাটায় আইন অনুযায়ী জ্বালানি হিসেবে কয়লা পোড়ানোর নিয়ম চালু করতে হবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post