Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ঝিনাইদহে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 10 November, 2026.
in স্থানীয় খবর
0
ঝিনাইদহে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর এলাকায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ও আইনি নির্দেশ অমান্য করে এক সাংবাদিকের কোটি টাকার সম্পত্তি জবরদখল ও পাকা স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযুক্ত পুলিশ কনস্টেবল সাজ্জাদুল ইসলাম মামুন ও তার পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ উঠলেও প্রতিকার চেয়ে দ্বারে দ্বারে ঘুরেও কুল পাচ্ছে না ভুক্তভোগী পরিবার।

অভিযুক্ত পুলিশ কনস্টেবল মামুন বিগত খুলনার এরশাদ শিকদারের একান্ত সহযোগী এবং আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ভুণ্ডুলের ছেলে। ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি এই জবরদখল চালাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।
ভুক্তভোগী সাংবাদিক শামীমুল ইসলাম শামীম জানান, ১৬৯ নম্বর হাটফাজিলপুর মৌজার এসএ ৩০৭৯ এবং আরএস ৪৯১০ দাগে মোট ৪৬ শতাংশ জমির মধ্যে ৩১ শতাংশ জমির বৈধ মালিক তিনি। তার পিতা দলিল মূলে এই সম্পত্তির মালিকানা দিয়ে গেছেন। ফলে জমিটির রেকর্ড, নামজারি, খাজনা দাখিলা, ডিজিটাল ম্যাপ এবং দেওয়ানি ৭০/২০০০ নম্বর মামলার রায় ও ডিক্রিসহ সমস্ত আইনি কাগজপত্র তার পক্ষেই রয়েছে। পৈতৃক সূত্র ও ভোগদখল সূত্রে ওই জমিতে মেহগনি, আমসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ লাগিয়ে দীর্ঘদিন ধরে তিনি শান্তিপূর্বকভাবে মালিকানা ভোগ করে আসছেন।
নথি সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে সাংবাদিক শামীমের সৎ ভাইয়েরা শৈলকুপা সিনিয়র সিভিল জজ আদালতে দেওয়ানি ৭০/২০০০ নম্বর মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০১৯ সালে আদালত সাংবাদিক শামীমের পক্ষেই রায় ও ডিক্রি প্রদান করেন। এই রায়ে ক্ষিপ্ত হয়ে তারা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন, যা বর্তমানে বিচারাধীন। মামলা চলমান ও উচ্চ আদালতের স্পষ্ট ‘স্টে অর্ডার’ (নিষেধাজ্ঞা) থাকা সত্ত্বেও বিচারিক কার্যক্রম ও আইনের তোয়াক্কা না করে পুলিশ কনস্টেবল মামুন ও তার ভাইয়েরা মিলে প্রায় তিন কোটি টাকার ওই সম্পত্তি জোরপূর্বক দখল করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেছেন।
আদালতের নিষেধাজ্ঞা অমান্যের ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক শামীম ঝিনাইদহ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (গ) ধারায় মামলা দায়ের করেন। কিন্তু প্রতিপক্ষ পুলিশ সদস্য হওয়ায় সেটির তোয়াক্কা না করে নির্মাণকাজ অব্যাহত রাখেন। উপায়ান্তর না হয়ে নিজের পৈতৃক সম্পত্তি রক্ষার্থে তিনি সম্প্রতি ঝিনাইদহ পুলিশ সুপার ও শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের পক্ষে নাইমুল ইসলাম নোমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সাংবাদিক শামীমুল ইসলামের একটি লিখিত অভিযোগ থানায় এসেছে। নালিশি জমিতে জবরদখল ও নিষেধাজ্ঞা অমানয়ের বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত,গ্রেপ্তার ১

Next Post

কুষ্টিয়া আইডিইবি এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

Related Posts

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
স্থানীয় খবর

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
স্থানীয় খবর

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Next Post
কুষ্টিয়া আইডিইবি এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

কুষ্টিয়া আইডিইবি এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist