মোমেছুর রহমান, কুষ্টিয়া:
ওরা শিল্পী, গান নয় বর্ণ লেখে ছবি আঁকে। ওরা শিল্পী তবে কোনো গানের শিল্পী নয় ওরা রং তুলির শিল্পী। তারা ছবি আঁকতো কাগজে, কাপড়ে, দেয়ালে, ট্রাক অথবা রঙার বডিতে। বর্ণ লেখতো অফিস, আদালত, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, সভা, সেমিনার, মিছিল-মিটিং এর ব্যনারে বা দোকানের সাইন বোর্ডে। ছবি আঁকা, বর্ণ লেখাই তাদের কাজ ছিল। তারাই রংতুলি শিল্পী। আমড়া যাদের আরেক ভায়ায় বলি বাণিজ্যিক আর্টিস্ট। তারা তাদের জীবনের বর্ণ সাজাতে না পারলেও এঁকে যায় জীবন নদীর কোন জলছবি। তারা লিখতে লিখতে বা আঁকতে আঁকতে মিশে যায় জীবনের কোনো রঙে। কুষ্টিয়ার আশা আট গ্যালারীর আর্টিস্ট আসলাম পারভেজ জানান, ৪০ বছর আগে কবিতা লিখতে লিখতে লেখার প্রতি আগ্রহ বেড়ে যায়। সখের বসে তুলি নিয়ে লিখতে লিখতে আজ ৪৫ বছর কেটে গেলো। আগে আমড়া একটা সাইনবোর্ড বা ব্যানার লিখে যে টাকা পেতাম এখন আর সেরকম টাকা পায়না। তারপরও যেসব আর্ট শিল্পীদের দোকান আছে তাদের একটু মূল্যায়ন হয়। এছাড়াও অনেক আর্টিস্ট পূর্বের হাতের কাজ ছেড়ে দিয়ে অধুনিক মেশিন এনে যুগের সাথে তাল মিলিয়ে ব্যাবসা করে যাচ্ছে। আর আমড়া পড়েছি অর্থাভাবে। এখনও রং তুলির কিছু কাজ পাওয়া যায়। তবে অনেক আর্টিষ্টরা ওই সকল প্রতিষ্ঠানে গিয়ে সাইন বোর্ডসহ আর্টের কাজ করে দিয়ে আছে। যার কারনে তারা দোকানেও অর্ডার দিতে চায়না সব চেয়ে কম টাকা নেয় ভ্রাম্যমাণ আর্ট শিল্পীরা। তিনি আরও জানান, অল্পপুঁজির ব্যাবসা হওয়ায় অনেক বেকার ঝুকে পড়ে এ পেশায়। বর্তমান আধুনিক মেশিনে কাজ বেশি হচ্ছে। যার কারনে বেশির ভাগ আর্ট শিল্পিরা কাজ না পাওয়ায় এ পেশা ছেড়ে অনেকেই অন্য পেশায় চলে গেছে। এ পেশায় আমাদের সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে আধুনিক প্রযুক্তির আধুনিক প্রিন্টার্স এবং ডিজিটাল সাইন,পলি কার্বন সাইন বোর্ড এসবই বাজার দখল করে নিয়েছে। এখন তৈরি হচ্ছে ডিজিটাল ব্যানার, ফেস্টুন, লাইটিং বোর্ড, বিল বোর্ড, ভিনাইল স্টিকার, হানিকম স্টিকার, মাল্টি কালার ডিজিটাল কাপড়ের ব্যানার, স্ক্রীন প্রিন্ট, প্যানা ফ্লেঙ্, অনার র্বোড, রিফ্লেস্টিভ স্টিকার, ক্লিয়ার স্টিকারসহ বিভিন্ন কাজ এখন অধুনিক মেশিনে হচ্ছে। কিছু কিছু কাজ কয়েক মিনিটের মধ্যেই রেডি হয়ে যাচ্ছে। কাষ্টমারদের সময়ও বেঁচে যাচ্ছে। আবার কাজগুলোও হচ্ছে অধুনিক মানের। বাণিজ্যিক টিনের সাইনবোর্ড এখন হারিয়ে গেছে। তাদের কোনো শিল্পী বা অর্টিষ্ট কল্যাণ সমিতি আছে কিনা জানতে চাইলে বলেন, কুষ্টিয়ার কাদির আর্ট গ্যালারি, ইলোরা, খালেক আর্ট, রঞ্জু আর্ট, জিল্লু আর্ট, রং তুলি, হারুন, অংকন আর্টসহ কুষ্টিয়ার অর্টিষ্টদের নিয়ে একটি এ্যাসোসিয়েশন গঠন করা হয়েছিলো। কিন্তু সদস্যদের মধ্যে মতবিরোধ হওয়ার কারনে এ্যাসোসিয়েশনের সংখ্যাগরিষ্ঠ না হলে কার্য্যক্রম বন্ধ হয়ে যায়। আটিষ্ট বাবলু, জহির, আমিরুল ও আজিজ বলেন, সরকার ভোটের সময় প্রচার কার্য্যক্রম প্রায় বন্ধ করায় আমাদের সিজেনাল কাজ বন্ধ হয়ে গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে দেয়াল লিখন। তেমন কোন কাজ নেই সারা বছর টুকটাক নেমপে¬ট ও ছোট খাট কিছু কাজ হয় তাই দিয়েই চলছি অতিকষ্টে। অনেক আটিষ্ট এর উপরই নির্ভরশীল তাদের কষ্ট আরও বেশী। অনেক আটিষ্ট আছে যারা বৃদ্ধ হয়ে গেছে চোখে কম দেখে। তারা আর কাজ করতে পারে না। দোকানে কর্মচারী রেখে কাজ করায়। বর্তমানে এসব শিল্পীরা চরম অবহেলিত ভাবে জীবন যাপন করছে। অর্থ সংকটের কারনে আধুনিক মেশিনপত্র ক্রয় করতে না পাড়ায় বাধ্যহয়ে বেশির ভাগ শিল্পীরা এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post