Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 11 November, 2026.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তৎপরতা এবং অবরোধের নামে অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল ও ছাত্রশিবির।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা ও ২টায় পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল করেন সংগঠন দুটির নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন এবং শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশিদুল ইসলাম রাফির নেতৃত্বে অনুষ্ঠিত পৃথক দুটি বিক্ষোভ মিছিলে সংগঠন দুটির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ছাত্রশিবিরের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। অন্যদিকে, ছাত্রদলের নেতৃত্বে মিছিলটি অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে ঝাল চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘কীসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘এখন আছে হিন্দুস্তান, ফিরলে পারে গোরস্থান’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা ধোলাই কর’, ‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘ওয়ান টু থ্রী ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘ককটেল বাজি করিস না, পিঠের চামড়া থাকবে না’ এবং ‘ধরি ধরি ধরি না, ধরলে শিবির ছাড়ে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ছাত্রশিবিরের সমাবেশে সংগঠনটির সেক্রেটারি রাশিদুল ইসলাম রাফি বলেন, সাধারণ শিক্ষার্থীদের প্রতি ছাত্রলীগের কতটা বিদ্বেষ থাকলে তারা শিক্ষার্থীদের লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে হত্যা করতে চায়। আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যতই নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করুক না কেন, তাদের ৫ আগস্টের মতো আরেকটি পরিস্থিতির মুখোমুখি হতে হবে এবং আবারও দিল্লিতে নিক্ষিপ্ত হতে হবে।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ দেশকে জঙ্গি রাষ্ট্র ও ভারতের করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করেছে। একই সঙ্গে আলেম-ওলামাদের জঙ্গি হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়েছে। এসব কর্মকাণ্ডের দায়ে দলটিকে চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।

অন্যদিকে, ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, সারা দেশে ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে বোমাবাজি, গাড়িতে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথে এসব কর্মকাণ্ডের মোকাবিলা করবে ছাত্রদল।

তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীবান্ধব রাজনীতি করে। নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার। সারা দেশের মতো ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলও যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে প্রস্তুত রয়েছে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

Related Posts

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
শিক্ষা

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য
শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন
শিক্ষা

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

Next Post
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

কুষ্টিয়ায় হত্যার জের ধরে শাহজামাল গ্রুপের তাণ্ডব

কুষ্টিয়ায় হত্যার জের ধরে শাহজামাল গ্রুপের তাণ্ডব

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist